বিনোদন

মালদ্বীপে ট্রলের শিকার আলিয়া

বিনোদন ডেস্ক: ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। প্রতিদিন লাগামহীনভাবে বাড়ছে আক্রান্ত এবং মৃত মানুষের সংখ্যা। ইতিমধ্যেই ব্রাজিলের পর করোনায় আক্রান্তকারী সর্বাধিক রোগীর তালিকায় দ্বিতীয় অবস্থানে এসে পড়েছে দেশটি৷

এ সময়ে ভারতের সকল ক্ষেত্রের তারকারাই সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছেন নিজ নিজ জায়গা থেকে। এবার এই তালিকায় যুক্ত হলেন আলিয়া ভাট। ভারতের সাংবাদিক ফাতে ডি সুজার সঙ্গে একসাথে করোনা রোগীদের পাশে দাঁড়াতে যাচ্ছেন এই অভিনেত্রী।

গেল রোববার (২৫ এপ্রিল) মালদ্বীপ থেকে মুম্বাই ফেরেন আলিয়া৷ তার সঙ্গে এ সফরে ছিলেন রণবীর কাপুর। চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এই দুই তারকা।

করোনা থেকে সেরে উঠেই মালদ্বীপ ভ্রমণে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা ও ট্রলেরও শিকার তারা। অনেকে করোনার এ করুণ পরিস্থিতিতে রোমান্টিক ভ্রমণের প্রসঙ্গ টেনে রণবীর-আলিয়ার মানসিক সুস্থতারও প্রশ্ন তুলেন৷

তবে সব প্রশ্ন আর সমালোচনাকে থামিয়ে দিতে মাঠে নেমে পড়েছেন আলিয়া৷ করোনা মোকাবিলায় নানা রকম উদ্যোগে সামিল হচ্ছেন তিনি৷

সেই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আলিয়া জানান, 'আমরা একটি অনিশ্চয়তার সময় পার করছি। অবকাঠামোগত দিক থেকে আমাদের অনেক কিছুর স্বল্পতা রয়েছে। তবে আমাদের কাছে যা রয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে। সাংবাদিক ফাতে ডি সুজার সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশী।

আমরা সঠিক তথ্যের জন্য কাজ করছি যাতে আমাদের সাহায্যর পথ আরও প্রশস্ত হয়। আশা করছি সবসময় আপনাদের পাশে থাকতে পারবো।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা