বিনোদন

বলিউডে পা রাখতে স্টারদের সঙ্গে আলিয়ার তুলনা!

বিনোদন ডেস্ক: করোনা মহামারির আগে বলিউডে পা রাখেন পূজা বেদী কন্যা আলিয়া এফ। একবছর আগে ‘জাওয়ানি জানেমান’ দিয়ে বলিউডে অভিষেক তার। সেই সিনোয় সাইফ আলি খান এবং টাব্বুর অন্তঃসত্ত্বা মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

বলিউডে একমাত্র সিনেমা করেই আলিয়ার সঙ্গে বলিউড স্টার সারা আলি খান এবং অনন্যা পাণ্ডের তুলনা শুরু হয়। যদিও বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে নেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি এই তুলনার বিষয়টিকে দারুণ উপভোগ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় বিষয়টা দারুণ। ওরা দারুণ, সুন্দর, প্রতিভাবান, সফল মেয়ে। এবং তারা সবাই একে অপরের থেকে আলাদা। তাদের আলাদা একটা প্রতিভা রয়েছে, যার জন্য তারা সফল। ক্যারিয়ারে অনেকগুলো সিনেমা করে তারা সফলতাও পেয়েছেন। এই তুলনাটাকে ইতিবাচক হিসেবে নিই আমি। সব কিছুতেই আমি ইতিবাচক মনোভাব রাখি। আমার মনে হয় সেটা জরুরি’।

পূজা বেদী কন্যা আলিয়া এফ। বড় হয়েছেন সিঙ্গেল মাদারের কাছে। অভিনেত্রী আরও বলেন, তার বাবা-মা হামেশা থেকে তাকে আর্থিক দিক থেকে স্বচ্ছল হওয়ার পরামর্শ দেন।

গত ডিসেম্বরে আরেক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, ‘সিঙ্গেল বাবা-মায়ের কাছে মানুষ হওয়া মানে আলাদা ধরণের স্বাধীনতা পাই আমরা।

তারা যেই স্বাধীনতাটা উপভোগ করে নিজের সন্তানকেও সেভাবেই মানুষ করে। আমার বাবা-মা দুজনেই প্রায়ই বলে থাকেন, আমাকে আর্থিক দিক থেকে স্বাধীন হতে হবে।

আলিয়ার কথায়, তার বাবা-মা বলেছেন তিনি ৩০ বছর বয়সের আগে বিয়ে করলে সেটা বোকামো হবে। ‘নিজের ভবিষ্যতে নজর দাও, নিজের কাজে মন দাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। সেটাই আমাকে সব সময় বলে এসেছে’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা