বিনোদন

হাসপাতালে কোটি রুপি দান অজয়ের

বিনোদন ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াচ্ছেন বলিউড তারকাসহ অনেকেই।

এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা অজয় দেবগন। কোভিড আইসিইউ বেড তৈরিতে ১ কোটি রুপি দান করলেন তিনি।

করোনা ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে একটি মুম্বাই। এজন্য মুম্বাইয়ের শিবাজী পার্কের ভারত স্কাউট এবং গাইড হলে ২০ শয্যার কোভিড আইসিইউ ইউনিট তৈরি করা হচ্ছে।

এর ব্যয় বহন করছে অজয়ের এন ওয়াই ফাউন্ডেশন। এর জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ১ কোটি রুপি দিয়েছেন অজয়। এই আইসিইউ ইউনিটে মনিটর, ভেন্টিলেটর, অক্সিজেনসহ সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

এই কোভিড আইসিইউ ইউনিটের পাশে হিন্দুজা হাসপাতাল। এর সিওও জয় চক্রবর্তী জানান, হিন্দুজা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা নতুন ইউনিটের আক্রান্তদের চিকিৎসা সেবার দায়িত্বে থাকবেন।

বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত অজয়। তার সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘ময়দান’, ‘ট্রিপল আর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’। এছাড়া ‘মে ডে’নামের একটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন অজয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা