ছবি : সংগৃহিত
বিনোদন
১০টা সম্পর্ক ভাঙতে পারে

বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন!

বিনোদন ডেস্ক: স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। ভারতীয় টেলিভিশনের বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশজুড়েও রয়েছে ভক্তবৃন্দ।

আরও পড়ুন: আগের নোবেলে ফিরতে চাই

২০১৯ সালে অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মধুমিতা ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্যবার আলোচনায় উঠে এসেছেন। ‘মিষ্টি’ মেয়ের খোলস ছাড়িয়ে বোল্ড অবতারে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি।

নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন সাহসী পোশাকে তোলা ছবি। তিনি এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ট্রল এবং কটাক্ষের শিকার হন। এবার এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ!

ট্রলিং আমাকে অনেক বেশি শক্তিশালী করেছে জানিয়ে মধুমিতা সরকার বলেন, এজন্য আমি ট্রল নিয়ে ভাবি না। একটা মানুষের ১০টা রিলেশনশিপ ভাঙতে পারে অথচ একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন। তখন তাকে নিয়ে অনেকরকম প্রশ্ন ওঠে। এটা তো অনেক বছর ধরে আমার সঙ্গে ঘটছে।

আমি শাড়ি পরে ছবি তুললে লোক দেখানো আর সাহসী পোশাকে ছবি তুললে হয়ে যাই নিলর্জ্জ। বাবা-ছেলে-গাধার গল্পটা এই ক্ষেত্রে আমি স্মরণ করে নিই।

আসলে লোকের কথা শুনে নিজের লাইফস্টাইল বদলাতে হলে বাঁচা যাবে না। আমি সত্যি কেয়ার করি না। আমার পরিচিত সার্কেলে লোকজন আমাকে সম্মান দিলেই চলবে।

আরও পড়ুন: কাজটি করে মজা পাচ্ছি

মধুমিতা সরকার আরও বলেন, বিয়েটা ভেঙেছে মানে মেয়েটারই দোষ। বিয়ে ভাঙার পর যদি মেয়েটা আরো বেশি স্ট্রং আর ইন্ডিপেনডেন্ট হয়ে যায়, তাহলে তো কথাই নেই! লোকে ভাবে নিশ্চয় ‘ডাল মে কুছ কালা হ্যায়’।

এসব ভেবে বাঁচলে তো আমি ডিপ্রেশনে চলে যাব। আর আমি ডিপ্রেশনে গেলে কেউ আমার বাড়িতে এসে ভাত দিয়ে যাবে না। বরং আমাকেই খেটে খেতে হবে।

বিয়েবিচ্ছেদের পর অনেকের সঙ্গে মধুমিতার নাম জড়িয়েছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি এখন পুরোপুরি সিঙ্গেল। গত চার বছর ধরে আমার আগে-পিছে তো কিছু নেই। যদি আমি প্রেমে পড়তাম তাহলে খুশি হয়ে সেটা প্রকাশ করতাম।

আরও পড়ুন: সিনেমা দেখতে ভারতে জাপানি দম্পতি

লোকজন অনেক সময়ই প্রেমের কথা লুকিয়ে রাখে, আমি সেটায় বিশ্বাসী নই। যদি সত্যি আমার কাউকে পছন্দ হয়, কারো সঙ্গে সম্পর্কে জড়াই তাহলে অবশ্যই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানাব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা