মধুমিতা সরকার
বিনোদন

জলকেলিতে মজেছেন মধুমিতা

বিনোদন ডেস্ক: বোঝে না সে বোঝে না সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এই নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তিনি এতোটাই পরিচিতি পেয়েছেন যে, অধিকাংশ ভক্ত এখনো তাকে পাখি বলেই সম্বোধন করে।

আরও পড়ুন: ঈদে আমার কোনো সিনেমা নেই

বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী। সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি।

সম্প্রতি গোয়ার সমুদ্রসৈকতে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন মধুমিতা। ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে শুধুই সমুদ্র আর সমুদ্র।

সমুদ্রের পারে ভ্রমণপিপাসু মধুমিতাকে দেখে অনুরাগীদের প্রশ্ন, কোথায় এই জায়গাটা? নায়িকা অবশ্য দর্শককে ধোঁয়াশায় রাখেননি। প্লেনে চড়া থেকে সামুদ্রিক খাবার খাওয়ার প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি করলেন মধুমিতা। যা সঙ্গে সঙ্গে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। সমুদ্রের ধারে স্টাইলিশ সাদা রঙের বিকিনিতে জলকেলি করতে ব্যস্ত নায়িকা। তাঁর চোখেমুখে ধরা পড়েছে সেই উচ্ছ্বাস।

মধুমিতার ছবি দেখে কেউ মন্তব্য করেছেন, এই ভাবেই আপডেট চাই। কেউ আবার লিখেছেন, তোমার চোখ দিয়েই গোয়া ঘুরে নেব। এক জনের বক্তব্য, চুটিয়ে মজা করো।

উল্লেখ্য, এই মুহূর্তে মধুমিতার ঝুলিতে রয়েছে একগুচ্ছ কাজ। ‘চিনি ২’ ছবির শুটিং চলছে। অন্য দিকে নতুন সিরিজ় ‘জাতিস্মর’-এর শুটিং শেষ করেছেন। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি দক্ষিণী ছবিতেও দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, মধুমিতা সরকার একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করেন। তিনি মূলত বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিকের পাখি, কেয়ার করি নার ‘জুনি’ ও কুসুম দোলার ‘ইমন’ চরিত্রের জন্য পরিচিতি। এছাড়া তিনি মডেলিং ও করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা