বিনোদন

ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি ব্যক্তিগত জীবনে শরিফুল রাজের সাথে ঘর বেঁধেছিলেন।

আরও পড়ুন : বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ

এ দম্পতির শাহীম মুহাম্মদ রাজ্য নামে একটি ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার তার প্রথম জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পার্টির আয়োজন করেন। এই জমকালো আয়োজনে অনেক তারকা উপস্থিত ছিলেন।

পরীমণি জানান, ‘এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। অনেক কষ্ট করে জোগাড় করেছি। এই অনুষ্ঠানের রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এতটা কষ্ট করতে হত না।’

আরও পড়ুন : সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

এই টাকার বিষয়টি ব্যাখ্যা করে চিত্রনায়িকা বলেন, ‘রাজ্যের ১ম জন্মদিন উপলক্ষে প্রতি মাসেই একটি করে টাকা জমিয়েছি আমি। তা দিয়ে বাবুর জন্মদিন পালন করেছি। ছেলের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ এই উদ্যোগের সাথে ছিলো পরে তো আর হলো না। চলেই গেল সে। রাজ্যের প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু আর হলো না।’

পরীমণি ও শরিফুল রাজ ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে ভেঙে যাচ্ছে তাদের সংসার।

আরও পড়ুন : আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ২০৬৪

সবশেষে গত ১০ জুন রাতে পরীমণির বাসায় যান রাজ। ছেলের ১০ মাস পূর্তি উপলক্ষে এক সাথে কেক কাটেন এই দম্পতি। এরপর আবার বাসা থেকে বেরিয়ে যান রাজ। এক ছাদের নিচে থাকছেন না দীর্ঘদিন।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা