সেমন্তি সৌমি
বিনোদন

'হিন্দু হয়ে জন্মানোটাই কি আমার অপরাধ?' (ভিডিও)

বিনোদন ডেস্ক: টিকটক কমেন্টে চরম সাম্প্রদায়িক সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় তরুণ মডেল সেমন্তি সৌমি। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন, তবে ঘুরেও দাঁড়িয়েছেন এই সাহসী তরুণী।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাতকারে এই অভিজ্ঞতার কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রায় ৭০০ কমেন্টের মধ্যে বেশ কিছু কমেন্ট পড়ে শুনান সৌমি। যাতে শোনা যায় এক শ্রেণির দর্শক চরম সাম্প্রদায়িক মনোভাবে পরিচয় দিয়েছেন। তাদের বেশ কিছু কমেন্ট এতই অশ্লীল, তা লেখার অযোগ্য।

সৌমি বলেন, আমি কখনও কাউকে গালি দেইনি। আমি যে পরিবারে বড় হয়েছি। সেখানে গালিটা শিখিনি। আর কখনও আমি চিন্তা করতে পারি না, অন্য ধর্মের কাউকে গালি দিবো।

তিনি আরও বলেন, সবার উচিত প্রত্যেকের ধর্মকে সম্মান করা। আমি কলকাতার মেয়ে হলেও বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে বড় হয়েছি। কিন্তু এই টিকটকের আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা