বিনোদন

সেমন্তি সৌমির জন্মদিনে ‘ফাগুন’

মোঃ কামাল হোসেন: জনপ্রিয় তরুণ মডেল ও অভিনেত্রী সেমন্তি সৌমির জন্মদিন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন তিনি। এর পরই কাজ করেন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমেই দর্শক প্রথম সেমন্তি সৌমিকে টিভিপর্দায় দেখেন।

জানা গেছে, ‘লাক্স তারকা’ সেমন্তি সৌমির বাবা কলকাতার আর মা বাংলাদেশের। সেই সূত্রে তিনি কলকাতার মেয়ে। বেড়ে উঠেছেন ঢাকায়। এরইমধ্যে এমবিএ সম্পন্ন করেছেন সৌমি। সামনে ভালো ছবিতে কাজ করার পাশাপাশি সু-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান জনপ্রিয় মুখ।

সেমন্তি সৌমি বর্তমানে মডেলিং, নাটকে অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জন্মদিন উপলক্ষে ‘ফাগুন’ নামে একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল জাহের আলভী।

জন্মদিন মিউজিক ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী লিখেছেন, It’s my birthday & here is the gift for you guys ❤️My new music video..Directed by Chandan Roy Chowdhury. Produced by Swadesh Entertainment Enjoy ….❤️

প্রসঙ্গত, ২০১২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চূড়ান্ত দশে ছিলেন সেমন্তি সৌমি। চলচ্চিত্রে সৌমির প্রথম কাজ উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ ছবিতে। এতে তাসকিনের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা। তার বিপরীতে তাসকিন রহমান হিরো হিসেবে ছিলেন। ২০১৯ সালের ১২ এপ্রিল মুক্তি পায় ছবিটি। এছাড়া নিয়মিত কাজ করছেন ছোটপর্দায়। বিভিন্ন নাটকে অভিনয়ের পাশাপাশি একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা