বিনোদন

দীপাবলিতে নুসরাতের ‘সারপ্রাইজ’

বিনোদন ডেস্ক: দীপাবলিতে পুত্র ঈশানকে প্রকাশ্যে নিয়ে আসলেন কলকাতার বিতর্কিত অভিনেত্রী নুসরাত জাহান। জন্মের পর থেকে ঈশানকে দেখার জন্য মুখিয়ে থাকা ভক্তদের ‘সারপ্রাইজ’ দিলেন তিনি। এছাড়া নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপনের ছবিও পোস্ট করেছেন নুসরাত। তবে মাথায় ঘন চুল দেখা গেলেও, স্পষ্টভাবে দেখা যায়নি নুসরাতপুত্র ঈশানের মুখ।

এর আগে নুসরাত জানিয়েছিলেন, ছেলের বাবা যশের অনুমতি নিয়েই ছেলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নুসরাতের পোস্ট করা ছবিতে দেখা গেছে, বেগুনি সিল্ক শাড়ি পরে আছেন নুসরাত। সঙ্গে ছিমছাম গয়না, হাল্কা মেকআপ। কোমল আলোয় মোহময়ী অভিনেত্রী। আঁচলের ফাঁকে বেরিয়ে ঈশানের ছোট্ট মাথা। বেগুনি রঙের পাঞ্জাবি, চোস পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। তবে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নুসরাতপুত্র ঈশান।

এর আগে টালিউডে নতুন মায়ের ছবি একাধিকবার ক্যামেরায় ধরা দিলেও ছেলের ছবি কোনওদিনই জনসমক্ষে আনেনি নুসরাত জাহান। এর মধ্যে মা হওয়ার পর দুই মাসও কাটেনি তার। সন্তান জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নুসরাত জাহান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা