ঈশান-কোহলি ঝড়ে জয় পেল ভারত। ( ছবি : সংগৃহিত)
খেলা

ঈশান-কোহলি ঝড়ে জয় পেল ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতকে শুরুর দুই ম্যাচেই রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে বিরাট কোহলিদের সামনে ছিল হোয়াইটওয়াশ হয়ে যাওয়ার শঙ্কা।

আরও পড়ুন : কিশান-কোহলি তাণ্ডবে ভারতের রেকর্ড

তবে কোহলিরা শেষ ম্যাচে যেভাবে খেলল, তাতে কে বলবে এই ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার, আদতে ভারত খেলছে ধবলধোলাই এড়াতে?

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে ঈশান কিষাণের দাপুটে, রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল সফরকারীরা।

কিষাণ-কোহলিদের ৪০৯ রানের সেই পাহাড়ের অর্ধেকও ডিঙাতে পারেনি বাংলাদেশ, থেমেছে ১৮২ রানে। তাতে ভারত পেয়েছে ২২৭ রানের বিশাল এক জয়। তাতে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ এড়াল দলটি।

আরও পড়ুন : রাতে পর্তুগালের মুখোমুখি মরোক্কো

টস হেরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাট করে ঈশান কিষাণের ২১০ এবং বিরাট কোহলির ১১৩ রানে ৪০৯ রানের পুঁজি পায় ভারতীয় দল। ম্যাচটা কার্যত শেষ সেখানেই।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ৪০০ তো দূরের কথা, ৩৫০ রানও যে করতে পারেনি কখনো! সেখানে দ্বিতীয় ইনিংসে ৪১০ রানের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশ অভাবনীয় কিছু করে বসবে, সেটা কষ্টকল্পনাই ছিল বৈকি!

ভারতের দেওয়া হিমালয় সমান রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা, সেটা অবশ্য অনুমিতই ছিল। শুরুতে এনামুল হক বিজয় ফেরেন ৭ রানে। লিটন দাস ক্রিজে থিতু হয়েও পারেননি বড় রান করতে, ফিরেছেন ২৯ রান করে।

আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

দ্বিতীয় ওয়ানডের পর শেষ ম্যাচেও দ্রুত ফিরে যান মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন মোটে ৭ রান। চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসান এবং ইয়াসির রাব্বি ইনিংস মেরামতের চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেননি। দলীয় ১০৭ রানের সময় ভাঙে ৩৪ রানের এ জুটি। রাব্বি ফিরে যান ২৫ রান করে।

ভারতীয় স্পিনার কুলদিপ যাদব এরপরই অবশ্য টাইগার শিবিরে বড় আঘাত হানেন। ৪৩ রানে ব্যাট করা সাকিবকে বোল্ড আউটে ফেরান এই চায়নাম্যান স্পিনার। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২০ রানেই থেমে যায় তার ইনিংস।

রিয়াদের ফেরার পরই ফিরে যান আফিফ হোসেন (৮) রানে। শেষ দুই ম্যাচের নায়ক মেহেদী মিরাজ অবশ্য এদিন করেছেন মোটে ৩ রান।

আরও পড়ুন : ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

এরপর তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান মিলে শেষ উইকেট জুটিতে ২৬ বলে তোলেন ৩৩ রান। তাতে কেবল বাংলাদেশের রানটাই বেড়েছে; হারের ব্যবধানটা কমেছে একটু, তবে সেটা ভদ্রস্থ হয়নি মোটেও।

ভারত শেষমেশ ম্যাচটা জিতেছে ২২৭ রানে। সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা