লাস্যময়ী রূপে হাজির নুসরাত ফারিয়া
বিনোদন

ফের নুসরাত ফারিয়ার চমক (ভিডিও)

বিনোদন ডেস্ক: এবার-ওপার বাংলায় আইটেম গানের রানি নুসরাত ফারিয়া ফের চমক নিয়ে হাজির হয়েছেন। এবারও তিনি চোখ ধাঁধানো কোরিওগ্রাফির সাথে ‘হাবিবি’ গানটির সাথে অ্যারাবিক ঢঙে নেচেছেন। সাড়ে তিন মিনিটের এই ভিডিওচিত্রে লাস্যময়ী রূপে হাজির হয়েছেন এই নায়িকা-গায়িকা।

রোববার (৭ নভেম্বর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো হয়েছে গায়িকা-নায়িকার তৃতীয় গান ‘হাবিবি’। গানের কথা শুরু হয়েছে, বেবি বেবি হবে কি আমার হাবিবি...। গানটি লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। আর ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব।

এ ব্যাপারে ফারিয়া বলেন, এই গানের শুটিংয়ের জন্যে ২০ দিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। নিজেকে সুন্দর ও ফিট দেখানোর একটা চাপ ছিল মাথায়। তার ওপর আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। শুটিং ছিল ১৪ অক্টোবর আর এর পরদিন ছিল পেপার জমা দেওয়ার তারিখ। মনের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারতাম না। বেশিরভাগ সময় খিটখিটে মেজাজের হয়ে থাকতাম। এই গানের জন্যে একটা সিনেমা ছেড়েছি।

তিনি আরও বলেন, ‌‌‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। ভিডিওটাও সেই মাপে তৈরি। আমি বলবো যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

নুসরাত ফারিয়া বলেন, আসলে প্রতিটা কাজ ভালোবেসে করি। ভালোবেসে কাজ করলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমার আগে গান করেছেন দিতি আপা, মৌসুমী আপাসহ অনেকেই। তবে আমার গানে প্রেজেন্টেশন একটু আলাদা থাকে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কন্ট্রোভার্সি নিয়ে ভেবে কেউ তো কাজ করে না। আমিও করিনি। তবে এটা এ যাবত্কালের সেরা একটি কাজ। গানটার জন্যে আমি আসলে রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই ৩ সপ্তাহের কথা চিরদিন মনে থাকবে। এটুকু বলতে পারি।

বিয়ে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, দেড় বছর আগে বাগদান সারলেও বিয়ে নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে আমার আরও কয়েকমাস সময় লাগবে। সেই সময়টা আমার কাছে নেই। আরও কিছু কাজ জমে আছে। কাজগুলো শেষ করে তবেই বিয়ে।

প্রসঙ্গত, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। পরে ‘আমি চাই থাকতে’ গানটি নিয়ে এসেছিলেন গায়িকা-নায়িকা। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা