ছবি: সংগৃহীত
বিনোদন

জানা গেল অক্ষয় কুমারের আসল নাম 

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার বহু বছর ধরেই বলিউডে ফিট অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পরিচিত। তাকে অ্যাকশন, কমেডি কিংবা রোমান্টিক, সব ধরনের চরিত্রেই মানায়।

আরও পড়ুন: নার্স হিসেবে নির্মাতার পছন্দ মিথিলা

তিনি তার জীবনের ৫৬ টি বছর পার করে ফেলেছে, দেখে বোঝার উপায় নেই। নেটিজেনরা তাকে অক্ষয় কুমার নামে চিনলেও তার আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া।

অনেকেই জানেন, অক্ষয় কুমারের প্রথম সিনেমার নাম ‘সৌগন্ধ’। তিনি মহেশ ভাটের পরিচালনায় 'আজ' ছবিতে ক্যারাটে মাস্টারের ভূমিকায় ১০ সেকেন্ডের জন্য অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: তামিল সিনেমা নকল করে ‘জওয়ান’!

ঐ ছবিতে তার চরিত্রের নাম ছিল অক্ষয়। ছবিতে অঞ্জলি নামের এক মেয়ের প্রেমে দিওয়ানা ছিলেন অক্ষয়। সেই চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা পাল। কিন্তু বাস্তবে সেই সময় অনামিকার সাথে সম্পর্কে ছিলেন রাজীব ভাটিয়া।

তবে পর্দায় নায়কের সাথে প্রেমিকার ঘনিষ্ঠতা মোটেই সহ্য করতে পারেননি রাজীব। অমানিকার মুখে ‘আই লাভ ইউ অক্ষয়’ শুনার পর নিজের নাম পাল্টে অক্ষয় ভাটিয়া করে ফেলেন।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

শুধু কি তাই! অক্ষয় ভাটিয়া নামে ভিজিটিং কার্ডও ছাপিয়ে ফেলেন সেই সময়ের স্ট্রাগলার রাজীব ভাটিয়া। সেই নামেই নিজেকে পরিচয় দিতেন প্রযোজকদের কাছেও।

সে সময় পরিচালক প্রমোদ চক্রবর্তী অক্ষয়কে শুধু নামই নয়, পদবিও বদলে ফেলার উপদেশ দেন। অক্ষয়ের শ্যুট করা প্রথম ছবি ছিল ‘দিদার’। তবে মুক্তির আলো দেখে সৌগন্ধ-এর পর।

আরও পড়ুন: প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড

দিদারের পরিচালক প্রমোদ চক্রবর্তী অক্ষয়কে বলেন, নাম পালটানোর সিদ্ধান্ত নিয়ে থাকলে তার উচিত অক্ষয়ের পর ভাটিয়ার বদলে কুমার যোগ করা। কারণ বলিউডের অনেক সুপারস্টার নায়কের নামের পাশেই ছিল কুমার।

এরপর তিনি রাজীব ভাটিয়া থেকে হয়ে গেলেন অক্ষয় কুমার। তারপর অনামিকার সাথে প্রেম বেশিদিন টেকেনি। কিন্তু তার সেই নাম রয়ে গেছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা