সংগৃহীত
বিনোদন

নার্স হিসেবে নির্মাতার পছন্দ মিথিলা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ওপার বাংলায় নতুন আরও একটি ছবিতে যুক্ত হলেন। দুলাল দে’র পরিচালনায় ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় কাজ করবেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: তামিল সিনেমা নকল করে ‘জওয়ান’!

এটি মূলত একটি গোয়েন্দা ঘরানার ছবি। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। যিনি পড়েন ডাক্তারি, আর ভালোবাসেন ক্রিকেট খেলতে। ঘটনাচক্রে জামাইবাবুর পাল্লায় পড়ে গোয়েন্দাগিরি শুরু করেন। শিলাজিৎ মজুমদার সেই জামাইবাবুর ভূমিকায় থাকছেন।

মিথিলাকে এই ছবিতে দেখা যাবে নার্সের ভূমিকায়। এরইমধ্যে তার চরিত্রের লুকও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, সাদা শাড়ি-ব্লাউজে সাদামাটা মিথিলা।

নির্মাতার ভাষায়, এ চরিত্রে মিথিলার মতো অন্য কাউকে খুঁজে পাননি তিনি। তাই অন্য কারও সাথে চরিত্রটি নিয়ে আলাপও করেননি।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

নতুন প্রজেক্টে কাজ করা প্রসঙ্গে মিথিলা জানান, ‘পশ্চিমবঙ্গের রানাঘাটের পটভূমি নিয়ে এই সিনেমার গল্প। চিত্রনাট্য অনুযায়ী এক চিকিৎসকের মৃত্যু হয়, অরণ‌্য। সেখানে যায় ঘটনাচক্রে সে মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে যান তিনি। প্রায় দেড় বছর আগে, এই সিনেমার চিত্রনাট্য পড়েছি।’

জানা যায়, চলতি বছরেই কলকাতা, বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে ছবিটির দৃশ্যধারণ হবে। ছবির আবহ সংগীত পরিচালনা করবেন ‘বল্লভপুরের রূপকথা’খ‌্যাত শুভদীপ গুহ। এই ছবিতে আরও অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ‌্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, আর জে সায়ন প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা