ছবি: সংগৃহীত
বিনোদন

পশ্চিমবঙ্গে জামিন পেলেন মমতাজ

বিনোদন ডেস্ক: চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর) আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্ৰেফতারি পরওয়ানা জারি করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত।

আরও পড়ুন: মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান গত ৯ আগস্ট কেন তার মক্কেল আদালতে হাজিরা দিতে পারেননি। আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলকেশ দাস তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

তবে বাদীপক্ষের আইনজীবী মমতাজের জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, মামলার অভিযোগ গঠন হওয়ার পরও মমতাজ বেগম কীভাবে জামিন পান। অবশ্য তাদের এ যুক্তি আমলে না নিয়ে পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন বিচারক।

এদিকে মামলার বাদী শক্তিশঙ্কর বাগচী জানিয়েছেন, এ জামিনের বিরোধিতা করে আগামী ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মামলা করবেন তিনি।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

এ দিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত।

আদালত যদি আবেদনটি মঞ্জুর করেন, তাহলে ভারতীয় আদালতে মমতাজকে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না। তবে আদালতের নির্দেশ থাকলে তাকে হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড

উল্লেখ্য, ২০০৮ সালে মমতাজ বেগমের বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলা করেন ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচি।

তার অভিযোগ, ২০০৪-২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সাথে তার লিখিত চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মমতাজের। ঐ অনুষ্ঠানে আসার জন্য তাকে ১৪ লাখ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশি এই সঙ্গীতশিল্পী রুপি নিলেও অনুষ্ঠানে যাননি।

আরও পড়ুন: তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

এমনকি পরে রুপি ফেরতও দেননি। ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন মমতাজ। এ কারণে বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচীকে। তাই বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এর আগে ভারতের তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডক্টরেট ডিগ্রি নিয়ে মমতাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলা তামিলনাড়ুর আদালতে এখনো বিচারাধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা