সংগৃহীত
বিনোদন

তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

বিনোদন ডেস্ক: প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু অসংখ্য ভক্ত-দর্শকরা মেনে নিতে পারেননি। মৃত্যুর ২৭ বছর পূর্ণ হলেও আজও স্মৃতিতে অমলিন এই ক্ষণজন্মা এ নায়ক। তার সহকর্মীরাও ভক্ত-দর্শকের পাশাপাশি এই নায়কের জন্ম ও মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে ওঠেন।

আরও পড়ুন: শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) প্রয়াত এ নায়কের মৃত্যুবার্ষিকী।

বছর ঘুরে এই বিশেষ দিনটি সামনে এলে যেন নিজেকে সামলে রাখতে পারেন না নায়িকা শাবনূর। তাই তো সে নিজের অনুভূতি প্রকাশে কোনোকালেই রাখঢাক রাখেননি। চিত্রপুরীতে সে সময় সালমান-শাবনূর জুটি নিয়ে প্রেমের গুঞ্জন ছিল। নায়কের আত্মহত্যার পেছনে অন্যতম কারণ হিসেবে শাবনূরের সাথে ঘনিষ্ঠতা, যা নিয়ে পরবর্তীতে সামিরার সাথে দাম্পত্য কলহের কথা উল্লেখ করে পিবিআই।

আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘জেলার’

এসব আলোচনাকে পায়ে ঠেলে নিজের প্রয়াত সহকর্মীকে স্মরণ করলেন চিত্রনায়িকা শাবনূর। সালমানের ২৭তম মৃত্যুবার্ষিকীতে সামাজিকমাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও কাঁদায় আমায়।’

সালমানের আত্মার শান্তি কামনা করে শাবনূর আরও লেখেন, ‘আজ (৬ সেপ্টেম্বর) অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। দীর্ঘ ২৭ বছর পর তাকে এখনো ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার অনুরাগীরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার আত্মার মাগফেরাত কামনা করছি।’

আরও পড়ুন: ঝগড়া করি, কিন্তু থেকে যাই

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

ঐ সময় বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যার অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

২০২০ সালে এক সংবাদ সম্মেলনে সালমানের মৃত্যুর রহস্য উন্মোচন করেছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, সালমানকে হত্যা করা হয়নি, নায়িকা শাবনূরের সাথে তার সম্পর্কের জের ধরে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেন তিনি। তাদের এ দাবি মানতে নারাজ নায়কের পরিবার ও তার ভক্তরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা