সংগৃহীত
বিনোদন

হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা আফজাল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিহাব শাহীন জানান, গতকাল রাতে আফজাল (আফজাল হোসেন) ভাই হার্ট অ্যাটাক করেন। পরে তাকে সিসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন: ফারিণের ‘অসময়’ শুরু

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাসুম বাশার আফজাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু। গণমাধ্যমকে এ অভিনেতা জানান, আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে চিকিৎসকরা দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন।

আরও পড়ুন: অযথা অশ্লীল দৃশ্যে অভিনয়ের মানে নেই

পরিচালক শিহাব শাহীন ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। এ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন, মেয়ের চরিত্রে রূপায়ন করেন তাসনিয়া ফারিণ। আজ থেকে এ সিনেমার শুটিং শুরু হবার কথা ছিল।

এ বিষয়ে শিহাব শাহীন জানান, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা থাকলেও গতকাল আফজাল ভাই কল করে জানান, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং এর শুরু করা যাচ্ছে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা