সংগৃহীত
বিনোদন

রিও কাপাডিয়া আর নেই

বিনোদন ডেস্ক: বলিউডের বরেণ্য অভিনেতা রিও কাপাডিয়া আর নেই। চলে গেলেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর! ইন্ডিয়া টুডে-কে অভিনেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ফয়সাল মালিক।

আরও পড়ুন: অসুস্থ সাবিলা নূর

হিন্দি সিনেমা ও ছোট পর্দার অতি পরিচিত মুখ ছিলেন রিও। শাহরুখ-আমির থেকে রানি মুখোপাধ্যায়- বলিউডের একাধিক সুপারস্টারের ছবিতে নজর কেড়েছিলেন এই অভিনেতা। চাক দে ইন্ডিয়া, দিল চাতা হ্যায়, হ্যাপি নিউ ইয়ার এর মতো সিনেমাতেও দেখা গেছে তাকে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রিও’র শরীরে মরণব্যাধী ক্যানসার বাসা বেঁধেছিলো। তবে ক্যানসার নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করেনি পরিবার।

আরও পড়ুন: সময় নষ্ট করার সুযোগ নেই

এ অভিনেতা সিনেমার পাশাপাশি সমানতালে অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। ‘বিগ বুল’ সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। সম্প্রতি ‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজের ২য় সিজনে তাকে দেখেছেন দর্শকরা।

রিও কাপাডিয়ার স্ত্রী ও ২ সন্তান রয়েছে। অভিনেতার প্রয়াণে সামাজিক মাধ্যমে ইন্ডাস্ট্রির একাধিক বিশিষ্ট তারকা শোকবার্তা জানিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গোরেগাঁওতে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা