সংগৃহীত
বিনোদন

প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল-স্বস্তিকা

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে দেশের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী ১ম বারের মতো জুটি বাঁধছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন এক সিনেমার প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিক জানা যায়নি। অন্দরের খবর, এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন স্বস্তিকা।

বাংলাদেশের সিনেমাটি নিয়ে ধোয়াশা রেখে স্বস্তিকা বলেছেন, লোভনীয় একটি চিত্রনাট্যই নাকি পেয়েছেন এ অভিনেত্রী। গল্প শোনার পর আর ‘না’ বলতে পারেননি। তাই রাজিও হয়ে গেছেন।

আরও পড়ুন: নতুন আঙ্গিকে প্রকাশ ‘সাগরের প্রান্তরে’

সিনেমাটির জন্য ইতোমধ্যে প্রযোজকের থেকে অগ্রিম টাকাও নিয়েছেন এ অভিনেত্রী। তবে চঞ্চলের শিডিউল পেতে অপেক্ষা করতে হচ্ছে পরিচালককে। সেটা পেলেই শুটিং শুরু করবে এই সিনেমার। সম্ভবত নভেম্বরেই শুরু হবে নতুন এ সিনেমার শুটিং।

এদিকে আবার মুক্তির অপেক্ষায় রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ১ম টলিউড সিনেমা ‘পদাতিক’। তাতে প্রখ্যাত ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে ধরা দেবেন তিনি।পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করেছেন ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা