ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘জেলার’

বিনোদন ডেস্ক: প্রায় ২ বছরের বিরতির পর গত মাসে মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’। বলা হয়, তিনি ফিরলেন ইতিহাস গড়েই!

আরও পড়ুন: ঝগড়া করি, কিন্তু থেকে যাই

রোববার (৩ সেপ্টেম্বর) মুক্তির ২৪ তম দিনে বক্স অফিস ৬০০ কোটি রুপির আয়ের নতুন রেকর্ড গড়েছে রজনীকান্তের নতুন এই ছবিটি!

ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছে ‘জেলার’। সম্প্রতি টুইটারে ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ খতিয়ান দিলেন ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

সেখানে দেখা যায়, ছবিটি ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সর্বকালের ১ নম্বর তামিল ছবির তকমা পেয়েছে! সেই সাথে এটাই দ্বিতীয় তামিল ছবি, যা দ্রুত গতিতে ৬০০ কোটির দলে নাম লিখিয়েছে।

বর্তমানে তামিলনাড়ুর সব সময়ের ১ নম্বর সিনেমা ‘জেলার’। তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলিতেও ১ নম্বর ছবি এটিই। এমনকি কেরালাতেও। এছাড়া ভারতের তৃতীয় এবং একমাত্র তামিল ছবি, যা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৫০ কোটির বেশি আয় করেছে।

আরও পড়ুন: ফারিণের ‘অসময়’ শুরু

তবে কেবল ভারতের মাটিতেই নয়, ভারতীয় সিনেমা হিসেবে বিদেশেও রেকর্ড গড়েছে ‘জেলার’। মনোবল বিজয়াবালান তার টুইটে জানান, উত্তর আমেরিকায় সর্বকালের ১ নম্বর তামিল সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে এই সিনেমাটি।

সেই সাথে ইংল্যান্ডেও ১ নম্বর হয়েছে এবং পার্শিয়ান গালফ অঞ্চলে সর্বকালের আয়ের বিচারে ১ নম্বর মুভির তকমা পেয়েছে।

আরও পড়ুন: পুরুষরা আমার থেকে দূরে থাকুন

বিজয়াবালানের পোস্ট থেকে জানা যায়, সৌদি আরব, সিঙ্গাপুর ও ফ্রান্সসহ একাধিক দেশে ব্যাপক ব্যবসা করেছে রজনীকান্তের নতুন এই ছবিটি।

এই ট্রেড অ্যানালিস্টের টুইট অনুসারে, অন্যান্য দেশে ব্যবসার বিচারে এটা চিরকালের জন্য ১ নম্বর তামিল ছবির আখ্যা পেয়েছে এবং দ্বিতীয় তামিল ছবি, যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে।

আরও পড়ুন: অযথা অশ্লীল দৃশ্যে অভিনয়ের মানে নেই

সিনেমাটির দূর্দান্ত সাফল্যের কারণে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও ১০০ কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন প্রযোজক কালানিথি মারান।

সান পিকচার্সের সিইও কালানিথি মারান গত ৩১ আগস্ট রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এরপরই বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার’ সিনেমায় অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। এছাড়া সিনেমাটির ব্যাপক সাফল্যে প্রযোজনা সংস্থা থেকে অভিনেতার সাথে লভ্যাংশ ভাগ করে নেওয়া হয়েছে।

রজনীকান্তকে দেওয়া হয়েছে ১০০ কোটি রুপি মূল্যের আরও একটি চেক। এতে সব মিলিয়ে তার পারিশ্রমিক দাড়িয়েছে ২১০ কোটি রুপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা