ছবি : সংগৃহিত
বিনোদন
বয়সে ছোট যোগীকে পা ধরে প্রণাম

নিন্দার মুখে কী বললেন রজনীকান্ত?

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ ছবিটি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। এরই মাঝে ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ১৫১টি হলে মুক্তি পাচ্ছে ‘এমআর–৯’

যার আয় হয়েছে ৫৫০ কোটি রুপি। শুরু থেকেই লেগে আছে বিতর্ক তবে ছবি নিয়ে নয়, বরং সমালোচনা খোদ রজনীকান্তকে নিয়ে।

রজনীকান্ত উত্তরপ্রদেশে ‘জেলার’ ছবির বিশেষ প্রদর্শনীতে কিছু দিন আগে গিয়েছিলেন। তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখাও করেন।

তাদের সাক্ষাতের একটি ছবিও ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, মাথানত করে যোগীকে প্রণাম করছেন ‘থালাইভা’।

আরও পড়ুন: লাইভে এসে যা বললেন চমক

রজনীকান্তের বয়স ৭২ বছর যোগীর বয়স ৫২ বছর। বয়সে ২০ বছরের ছোট কাউকে কেন পায়ে হাত দিয়ে প্রণাম? সুপারস্টার এমন প্রশ্নের মুখে পড়েছেন।

মুখ্যমন্ত্রী বলেই কি এমন কাজ? নাকি সম্পর্ক ভালো রাখার জন্যই প্রণাম করতে হলো? এমন প্রশ্নের জন্য অবশেষে মুখ খুললেন রজনীকান্ত।

আরও পড়ুন: কঙ্গনার প্রশংসা করলেন করণ

তিনি জানান, আমার অভ্যাস যখনই কোনো সন্ন্যাসী বা যোগীর সাথে আমার দেখা হয়, তখন বয়সে ছোট হলেও পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমি তা-ই করেছি।

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। সুপারস্টারের দাবি যোগীর বেশভূষাই তাকে মাথা নত করিয়েছে। তাতেও গলেনি ভক্তদের মন ।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা