সংগৃহীত
বিনোদন

প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা হয়!

বিনোদন ডেস্ক: ভারতীয় মডেল উরফি জাভেদ নিজের পোশাক ও ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন। নিজের পোশাকের কারণে কখনো খুনের হুমকিও পেয়েছেন, কখনো বা সমালোচনার মুখে পড়েছেন। তবুও দমে যাননি এ মডেল।

আরও পড়ুন: প্রতারনার দায়ে গ্রেফতার মডেল

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি বলেন, এক ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা বলা হয়েছিল তাকে। রাজি না হওয়ায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠান নির্মাতারা তাকে।

উরফি এ ঘটনায় খুব ভয় পেয়েছিলেন। এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। সেদিনের সে ঘটনাই আজ তাকে আরও সাহসী করে তুলেছে।

আরও পড়ুন: আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে

মডেল জানান, ‘ আমার ক্যারিয়ারের আগেও আমি আইনি সমস্যার মুখোমুখি হয়েছি। একটি ওয়েব সিরিজে আমাকে অন্তরঙ্গ দৃশ্য করতে বলা হয়েছিল, যা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ না করায়,সেই দৃশ্যের অভিনয়ে না বলে দেওয়ায় আমাকে ৪০ লাখ টাকার টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম এবং আত্মহত্যার চিন্তাও করেছিলাম।’

ঐ ঘটনায় বদলে গেছেন উরফি। তিনি জানান, ‘এখন আর ভয় পাইনা আমি। আজও প্রচুর আইনি নোটিশ আসে। আমার বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: কারাদণ্ড পেলেন ইরানি পরিচালক

প্রতিদিনই আমার বিরুদ্ধে কোনও না কোনও মামলা হয়ে থাকে। সেদিনের ঘটনার পর থেকে আমি আর ভয় পাই না। এগুলো আমার কাজের অংশ এখন। আমার মনে হয়, কোনও ঘটনা থেকে শিক্ষা নিলে পরে সেগুলিই সাহায্য করে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা