ছবি: সংগৃহীত
বিনোদন

ভুয়া খবরে বিরক্ত নচিকেতা

বিনোদন ডেস্ক: ১৯৯৩ সাল থেকে কলকাতার বুদ্ধিজীবীরা বলে আসছিলেন, নচিকেতা টিকবে এক-দেড় বছর, এসব গান রিকশাওয়ালাদের। ৩ দশক পার হলেও আজও তার গানে আগুন জ্বলে!

আরও পড়ুন: নায়করাজ রাজ্জাকের প্রয়াণ

শনিবার (১৯ আগস্ট) সেই ছবিই ধরা পড়ল। তাদের ‘আগুন পাখি’কে স্যালুট জানাতে রবীন্দ্র সদন কানায় কানায় পূর্ণ ওঠে। নচিকেতা চক্রবর্তী তার গান জীবনের ৩০ বছর পার করে আবেগাপ্লুত হন।

তার ফ্যানক্লাব ‘আগুন পাখি’ একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন। ৭ দিনেই টিকিট শেষ। এই মানুষটাকে ঘিরে ৩০ বছর পরেও কলকাতার মানুষ পাগলামি ছাড়েনি। নীলাঞ্জনার প্রেমিকের কণ্ঠে গান শুনবেন বলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা।

আরও পড়ুন: অবশেষে নিষিদ্ধ অভিনেত্রী চমক!

এ দিন নচিকেতা বলেন, দেখলাম আর জয় করলাম আরও একবার। ১৮-৮০ সব বয়সীদের পছন্দের গায়ক তিনি। নচিকেতাকে একবার ছোঁয়ার জন্য আকুল সবাই।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক জানান, আমি ম্যাজিক জানি না। স্রেফ সৎভাবে গান গাওয়ার চেষ্টা করি। ঈশ্বরের আশীর্বাদ সবটাই। নচিকেতা হতে হয় না, জন্ম নিতে হয়।

আরও পড়ুন: আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে

১৯৯৩ সালের ১৪ আগস্ট বাংলা গানের ইতিহাসের এক মাইলস্টোন স্থাপনের দিন। এ দিনে তার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভাল আছি’ মুক্তি পায়।

এই অ্যালবাম মাত্র দেড় মাসে ১ লাখ ২৫ হাজার কপি বিক্রি হয়েছিল, যা বাংলা গানের ইতিহাসে রেকর্ড। পরে অ্যালবামটির প্ল্যাটিনাম ডিস্কও পাওয়া যায়।

‘নগরবাউল’ নচিকেতা চক্রবর্তী গান বেঁধেছেন ২৫০-র বেশি। মাটিতে পা রেখে চলাতেই বিশ্বাসী তিনি।

আরও পড়ুন: এবার পরিচালনায় দিশা পাটানি

নচিকেতা জানান, অস্থির সময়ের প্রোডাক্ট আমি। ঐ সময়টা যদি না তৈরি হয়, তাহলে নচিকেতা হওয়া অসম্ভব। এটা বলতে পারি, আগামী ৫০ বছরেও আরেকটা নচিকেতা আসবে না।

এরপর উঠে এলো তার স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবরের কথা।

আরও পড়ুন: কারাদণ্ড পেলেন ইরানি পরিচালক

নচিকেতা বলেন, শো করে দাপিয়ে বেড়াচ্ছি। এর মধ্যে কারা রটিয়ে বেড়াচ্ছে, আমার নাকি ক্যানসার হয়েছে। আমার কিছুই হয়নি, এসব বলে অসুস্থ করে দেবেন না।

ভক্তদের হৃদয়ে থাকতে চান তিনি। তাই ভক্তদের জন্য নচিকেতার বার্তা, হৃদয়ে রাখিস। আমার কোনও লোভ নেই রে পাগলা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা