ছবি : সংগৃহিত
বিনোদন

অবশেষে নিষিদ্ধ অভিনেত্রী চমক!

বিনোদন ডেস্ক: অবশেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ৩ মাসের জন্য টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ।

আরও পড়ুন: চমকের শাস্তি চান পরিচালকরা

সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বলেন, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো।

আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।

আরও পড়ুন: আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে

এস এম কামরুজ্জামান সাগর পরিচালকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে বলেন, অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, সেই অর্থ আগামী ৩০ আগস্টের মধ্যে পরিশোধ করবেন এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক।

অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন: নতুন সিনেমার ঘোষণা দেবেন পূজা!

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চমকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সাগর জানান।

তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি।

গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেন নাটকটির নির্মাতা আদিফ হাসান।

আরও পড়ুন: এবার পরিচালনায় দিশা পাটানি

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে টিভি নাটকের ৪টি সংগঠনের নেতৃবৃন্দ গত ১৩ আগস্ট বিচার সভায় বসেন।

সব অভিযোগ সেখানে প্রমাণিত হওয়ায় চমককে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, লিখিত অঙ্গীকার, জিডি প্রত্যাহার ও অর্থ জরিমানা করা হয়।

ডিরেক্টরস গিল্ড চমককে নিষিদ্ধ করার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আনুষ্ঠানিকভাবে এ অভিনেত্রীকে নিষিদ্ধ করা হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা