বিনোদন

ডিপজল ভাইকে থাপ্পড় দিতে হবে (ভিডিও)

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা মৌ খান বলেছেন, প্রথম সিনেই ডিপজল ভাইকে থাপ্পড় দিতে হবে। আমি খুব নার্ভাস ছিলাম। অবশেষে শুটিং শেষে ডিপজল ভাই বললেন তুমি পারবে। তিনি অসাধরণ ভাল মানুষ।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাতকারে এই অভিজ্ঞতার কথা জানান তিনি।

ঢালিউডের এই অভিনেত্রী আরও বলেন, মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ও অভিনীত তিনটি সিনেমার কাজ শেষ করেছি। তার সঙ্গে কাজ করে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি আশাবাদী দর্শক সিনেমাগুলো উপভোগ করবেন।

প্রসঙ্গত, বাংলা সিনেমার গুণী নির্মাতা মোহাম্মদ আসলামের ‘প্রতিশোধের আগুন’- সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌ খান। পরে সুজন বড়ুয়ার ‘বান্ধব’, শফিক হাসানের ‘বাহাদুরী’, মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ সিনেমায় কাজ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা