সৌজন্য
বিনোদন

সুইসাইড নোট লিখে অভিনেত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আরও এক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওই অভিনেত্রীর নাম সৌজন্য। তিনি কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্ব শোবিজ জগতের জন্য আরও একটি দুঃসংবাদ। অভিনেত্রী সৌজন্য আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী অভিনেত্রী সৌজন্য বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন।

বৃহস্পতিবার সেখান থেকেই দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রী সৌজন্যর ৪ পাতার সুইসাইড নোটটি ২৭, ২৮ ও ৩০-এ সেপ্টেম্বর লেখা হয়েছে। যেটি কিনা ইংরেজি ও কন্নড় ভাষায় লেখা। যেখানে সৌজন্য লিখেছেন, তিনি এই পদক্ষেপের জন্য অন্য কাউকে দোষ দেন না। তিনি নিজেই আত্মহত্যার জন্য দায়ী। ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে, তিনি গত বেশ কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন।

এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সৌজন্য। এই পদক্ষেপের জন্য মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, 'ফান', 'চৌকাট্টু'-র মত কন্নড় ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী সৌজন্য। বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।

এর আগে গত ২৪ জানুয়ারি ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া আত্মহত্যা করেন।

গত বছরের সেপ্টেম্বরে নিপীড়ন ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেন ভারতের তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালি।

২০১৯ সালের আগস্টে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন মুম্বাইয়ের উদীয়মান অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। ওই বছরের একই মাসে ভোজপুরী সিনেমার অভিনেত্রী অনুপমা পাঠক আত্মহত্যা করেন।

মে মাসে আত্মহত্যা চেষ্টা করেছিলেন বলিউড সেনসেশন ইলিয়ানা ডি ক্রুজ। তিনি ২০০৬ সালের তেলুগু চলচ্চিত্র দেবাদাসু-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা