প্রসেনজিৎ চ্যাটার্জী
বিনোদন

প্রসেনজিতের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: আজ ৩০ সেপ্টেম্বর। এই সময়ের বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মহাতারকা প্রসেনজিৎ চ্যাটার্জির জন্মদিন। আশির দশকে পরিচালক বিমল রায়ের দুটি পাতা সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তার অভিনয় জীবনের পথচলা শুরু।

তারপর প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা সিনেমা জগতে রাজত্ব করে চলেছেন। তাকে কখনও বলা হয়েছে ইন্ডাস্ট্রি, আবার কখনও তার তুলনা করা হয়েছে মহানায়কের সাথে। তার জনপ্রিয়তা সময়ের সাথে সাথে সীমাহীনভাবে বেড়েই চলছে। বাংলা মূলধারার বাণিজ্যিক ছবির মহাতারকা থেকে সমান্তরাল-শৈল্পিক চলচ্চিত্রের অভিনেতা- সব ভূমিকায়ই তিনি জয়ী হয়েছেন নিঃশর্তে।

১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রসেনজিৎ। শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন বাবা বিশ্বজিৎ পরিচালিত ১৯৬৮ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট ‘জিজ্ঞাসা’তে। নায়ক হিসেবে প্রথম অভিনয় ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবিতে। একজন রোমান্টিক নায়ক হিসেবে প্রথম ছবিতেই সাড়া ফেলে দিয়েছিলেন প্রসেনজিৎ। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

অমর সঙ্গী, প্রতিশোধ, শত্রু, জীবন মরণ, আতঙ্ক, দোলন চাঁপা, কালপুরুষ, উনিশে এপ্রিল, অটোগ্রাফ, লাঠি, চোখের বালি, অটোগ্রাফ, মনের মানুষ, জাতিস্মরসহ প্রায় আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। টলিউডের পাশাপাশি বলিউডেও দেখা গিয়েছে তাকে।

সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা, ভক্তদের মন উজাড় করা ভালোবাসা আর সম্মাননাস্বরূপ অসংখ্য পুরস্কার। তন্মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্টার ডাস্ট পুরস্কার, মহানায়ক সম্মাননা, মিরচি মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার, জি গৌরব অ্যাওয়ার্ড, বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড, স্টার জলসা ইন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, কালাকর অ্যাওয়ার্ড, বিএফজেএ পুরস্কার, সঙ্গীত সিনে অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

প্রসেনজিৎ বিখ্যাত বাংলা এবং হিন্দি ছবির নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র। তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ও একজন অভিনেত্রী। মা রতনা চট্টোপাধ্যায় ছিলেন গৃহিণী।

প্রসেনজিৎ চ্যাটার্জী ১৯৯২ সালে বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়কে। তিন বছর সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর জীবনসাথী করেন ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতাকে। কিন্তু অজানা কারণে সে বিয়েও বেশিদিন টেকেনি। ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করে তিনি শুরু করেন জীবনের আরেক নতুন ইনিংস। বর্তমানে প্রসেনজিৎ-অর্পিতা দম্পতির ত্রিশেনজিৎ নামে এক পুত্রসন্তান রয়েছে।

অভিনয় দক্ষতার বদৌলতে কোটি দর্শকের অন্তরে তিনি বেঁচে রইবেন। শুভ হোক তার আগামীর পথচলা। জয় প্রসেনজিৎ, জয় বাংলা সিনেমা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা