ছবি: সংগৃহীত
বিনোদন

কাউকে ক্ষমা করবেন না শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশান সিং। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তীকে ঘিরে সম্পর্কে নির্দ্বিধায় একাধিক অভিযোগ এনেছেন তিনি।

একটি ইনস্টাগ্রাম পোস্ট করে রোশান লিখেন, 'প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছো? এর পরেও বলছো যে তুমি ছাড়া বাকি সবার দোষ? অর্থাৎ আকার-ইঙ্গিতে যে এই অর্থবহ পোস্ট শ্রাবন্তীর জন্য, তা বুঝতে বিশেষ দেরি হয়নি কারো।

এর পরেই এক সংবাদমাধ্যমের কাছে রোশান বলেন, তার শরীর নিয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছে বাজে কথা বলেছেন শ্রাবন্তী। তার মুখ থেকে নিজের কানে কিছু না শুনলেও, বন্ধুদের কথা বিশ্বাস করেছেন রোশান।

তিনি আরো বলেন, শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে আমার শারীরিক অক্ষমতার কথা বলেছেন। এমন বিস্ফোরক মন্তব্যের পরেই নেট মাধ্যমে কড়া বার্তা দিলেন শ্রাবন্তী।

অভিনেত্রী সরাসরি জানালেন, জীবনের চলার পথে মানুষ চিনতে চিনতে এগিয়েছেন তিনি। এখন আর কাউকে সহজে ক্ষমা করবেন না তিনি।

অজ্ঞাতপরিচয়ের কোনো লেখকের লেখা কয়েকটি লাইন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, মেয়েটি একসময় ক্ষমা করতে জানতো। তখন তার মন বড় ছিলো। মানুষের হাত ছেড়ে দেয়া কাকে বলে সে জানতো না। কারণ সে তার ভালোবাসার মানুষের মধ্যে কেবল ভালোটুকুই দেখতে পেতো। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলি তার মনে আঘাত করলো, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখলো।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা