ভারতের টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

আমি মনের কথা বলতে পারি

বিনোদন ডেস্ক: ভারতের টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বলেছেন, ‘অভিরূপ নাগ চৌধুরী মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি।’

আরও পড়ুন: পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

তিনি আরও বলেন, ‘ওর যেটা আমার খারাপ লাগে তা হলো, কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি, তাও করে না।’

অভিরূপের পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর চমৎকার সম্পর্ক জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। শহুরে অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’

আরও পড়ুন: আমরা চাচ্ছি রোহিঙ্গারা আসুক

প্রসঙ্গত, ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর সংসারের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। তাদের ১২ বছরের একটি সন্তান রয়েছে। একই বছর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসার এক বছরও টেকেনি। পরে ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারও ছেড়ে এসেছেন অভিনেত্রী! কলকাতার বাংলা ছবিতে অভিনয়ের কল্যাণে শ্রাবন্তী এ দেশের দর্শকের কাছেও খুব পরিচিত এক নাম।

গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। তখনি খবর ছড়িয়েছিল, আবারো নতুন মানুষের সঙ্গে জড়িয়েছেন শ্রাবন্তী। তার সেই চর্চিত চতুর্থ প্রেমিকের নাম এখন সর্বজনবিদিত, অভিরূপ নাগ চৌধুরী।শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে ফিসফাস চললেও এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চাননি তিনি। অবশেষে অভিরূপের সঙ্গে তার সম্পর্কের নানা সমীকরণ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা