মিথিলা
বিনোদন

কলকাতায় মিথিলার চমক 

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা কলকাতার পরিচালক রাজর্ষি দের হাত ধরে টালিউডে পা রেখেছেন। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত ‘মায়া’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

বেশ কিছুদিন আগে কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। টলিউড যাত্রার দ্বিতীয় মিশনে নাম লেখানোর অল্প কয়েক দিনের মধ্যে তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ্যা ন্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে।

অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। সেখানেও রাফিয়াত রশীদ মিথিলাসহ ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনয় করে।

'নীতিশাস্ত্র' সিনেমার পরিচালক বলেন, ‘ছোটবেলা থেকেই নীতিবোধের পাঠের ধারণা নিয়ে চারটি গল্পে দু’টি করে চরিত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।’

এদিকে ‘মোক্ষ’ গল্পে চিকিৎসকের চরিত্রেও অভিনয় করবেন মিথিলা। এ বিষয়ে অভিনেত্রী বলেন—‘এপার বাংলার সকলের কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা