বিনোদন

ভক্তদের হৃদয়ে ঢিল ছুড়লেন প্রিয়াঙ্কা 

বিনোদন প্রতিবেদক: বৃহ্স্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতেই মুক্তি পাচ্ছে অনেক অপেক্ষার ছবি ‘ম্যাট্রিক্স রিসারেকশন’-এর ট্রেইলার। এর মাঝে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার ভিডিও পোস্ট করে ভক্ত-হৃদয়ে ঢিল ছুড়লেন প্রিয়াঙ্কা চোপড়া।

সঙ্গে বিনয়ের সঙ্গে বলে দিলেন, এই সিনেমায় তার উপস্থিতি খুব বেশি আশা করা ঠিক হবে না। ‘বিশাল এই ‘পুকুরে’ আমি একটা ছোট মাছ মাত্র বললেন প্রিয়াঙ্কা!

সরাসরি নিজের পোস্টে এমনটা বলেননি প্রিয়াঙ্কা। তার পোস্ট শেয়ার করেছিলেন ভারতের জনপ্রিয় টিভি উপস্থাপক মিনি মাথুর। সেটাই রিশেয়ার করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এ সিনেমায় আমার আহামরি ‍উপস্থিতি থাকছে না। তবে এমন একটি সিনেমার অংশ হতে পেরে উদ্বেলিত।

২২ বছরের ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব বের হয় ১৯৯৯ সালে। ২০০৩ সালেই আবার পরপর দুটি পর্ব মুক্তি পায়। এর ১৯ বছর পর আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চতুর্থ সিক্যুয়েল। আগের তিনটির মতো এ সিক্যুয়েলেরও পরিচালনা করেছেন লানা ওয়াচোওস্কি।

থিয়েটারের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স-এ-ও চলবে ‘ম্যাট্রিক্স রিসারেকশন’।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা