বিনোদন

শ্রাবন্তীর নতুন ঠিকানা নিখিল!

বিনোদন ডেস্ক: টালিউডের প্রথম সারির দুই নায়িকা নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে দু’জন খুব ভালো বন্ধু। আবার তাদের মধ্যে রয়েছে দারুণ মিলও। তাদের উভয়েরই সংসারে বিচ্ছেদ ঘটেছে এবং সেই বিচ্ছেদ নিয়ে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

মজার ব্যাপার হলো, বান্ধবী নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গেই এবার নাম জড়াল শ্রাবন্তীর! অবশ্য প্রেম বা কোনো সম্পর্কের সূত্রে নয়, একেবারে পেশাগত সূত্রেই তারা এক হয়েছেন। নিখিলের প্রতিষ্ঠানের মডেল হয়েছেন শ্রাবন্তী।

বুধবার (৮ সেপ্টেম্বর) শ্রাবন্তী তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে বেগুনি রঙের ঝলমলে পোশাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ফ্যাশন হচ্ছে খাওয়ার মতো। তোমার একইরকম থাকা উচিৎ নয়’। পোস্টে তিনি ট্যাগ করেছেন ওই পোশাকের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইউভ’-এর নাম। যেটার মালিকানা নিখিল জৈনের।

জানা যায়, নুসরাত ও নিখিল যখন একসঙ্গে থাকতেন, তখন নুসরাতের ভাবনা থেকেই এই ফ্যাশন হাউজ খোলা হয়। তবে মালিকানা থাকে নিখিলের নামেই। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে প্রচারণার জন্য যুক্ত হন শ্রাবন্তী।

কেবল শ্রাবন্তী নয়, তার ছবিগুলো শেয়ার করেছেন নিখিল নিজেও। এ বিষয়ে নিখিল গণমাধ্যমকে বলেন, ‘শ্রাবন্তী আমার ভালো বন্ধু। আমাদের পোশাকগুলি ওর ভালো লেগেছিল। তাই ও ফটোশুট করেছে।’

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও নিখিলের প্রতিষ্ঠানের শাড়ি ও লেহেঙ্গা পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, শ্রাবন্তী বর্তমানে প্রেম করছেন অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে। এর আগে তিনি নির্মাতা রাজীব বিশ্বাস, মডেল কৃষাণ ব্রজ এবং রোশান সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা