বিনোদন

প্রভাবশালী প্যানেলের নেতৃত্বে শাকিব

বিনোদন প্রতিবেদক: আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বের লড়াইয়ে নামছেন ঢালিউড কিং খান খ্যাত শাকিব খান। তিনি নামি-দামি শিল্পীদের সমন্বয়ে গড়ে তুলছেন একটি প্রভাবশালী প্যানেল। এই প্যানেলে থাকছেন ফেরদৌস, মৌসুমী, পূর্ণিমা, নিপুণ। দেখা
যাবে এমনই আরও জনপ্রিয় মুখ। এমনকি মিশা সওদাগরও থাকছেন শোনা যাচ্ছে। এ নিয়ে বেশ জোরেসোরে‍ই এগোচ্ছেন শাকিব।

নানা বিতর্কে কোণঠাসা বর্তমান শিল্পী সমিতির মিশা সওদাগর-জায়েদ খান কমিটি। তাদের মেয়াদ শেষের দিকে। মিশা শাকিবের সঙ্গে যোগ দিলে নতুন প্যানেল হবে ডিপজল-জায়েদের। এই প্যানেলের বিপরীতে আগামী নির্বাচনে শাকিব সভাপতি, সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ।

বেশ কিছু সূত্র এসব তথ্য দিয়েছে। তবে শাকিবের সঙ্গে মিশার যোগ দেওয়ার বিষয়টা খুব জোরালো নয়। এ বিষয়ে মিশার বক্তব্যও মেলেনি।

শাকিব খান এরআগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সভাপতি ছিলেন টানা তিনবার। ২০১৭ সালে মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নিপুণ। তখন তিনি সভাপতি পদে লড়বেন বলে গুঞ্জন উঠেছিল।

এদিকে ডিপজল-জায়েদ প্যানেলে থাকবেন আলেকজান্ডার, জয় চৌধুরী, রুবেলসহ বর্তমান কমিটির অনেকেই।

প্রভাবশালী প্যানেল গড়তে এরইমধ্যে কয়েক দফা মিটিংও করেছেন শাকিব খান। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে চান না নায়ক।কথা বলতে চান না শাকিব-নিপুণ প্যানেলের তালিকায় স্থান পাওয়া সম্ভাব্য শিল্পীরাও। সবমিলিয়ে সরগরম চলচ্চিত্র অঙ্গন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা