ফাইল ছবি
বিনোদন

মাকে হারালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

অক্ষয় কুমার নিজেই সামাজিক মাধ্যমে মা হারানোর দুঃসংবাদটি জানিয়েছেন।

মায়ের মৃত্যু খবর জানিয়ে অক্ষয় কুমার ফেসবুকে লেখেন, আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্য জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমার অস্তিত্বের শেকড় ছিলেন মা। আমি এবং আমার পরিবার এই বেদনা সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।

শুটিংয়ের জন্য যুক্তরাজ্যে ছিলেন অক্ষয়। সেখানে ‘মিশন সিন্ডারেলা’র ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারতে ফিরে আসেন।

ইনস্টাগ্রামে গতকাল অক্ষয় লেখেন, ‘সবাই যে ভাবে মায়ের জন্য যেভাবে খোঁজ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য এ এক কঠিন সময়। আপনাদের সবার প্রার্থনা এ সময় খুবই প্রয়োজনীয়।’ কিন্তু শেষ রক্ষা হলো না। এই দুঃসময় আত্মীয় এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশে পেয়েছেন অক্ষয়।

গত বছর লন্ডনে ‘বেল বটম’-এর শুটিংয়ের সময় মায়ের সঙ্গে সময় কাটানোর কথা সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অক্ষয়। তিনি লেখেন, ‘জীবনে তুমি যতি বড় হও, যতই ব্যস্ত হও, কখনও ভুলে যেও না ওদেরও বয়স হচ্ছে। সুতরাং যতটা সম্ভব ওদের সঙ্গে সময় কাটাও।’

গত ১৯ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘বেল বটম’। বড় পর্দায় ‘বেল বটম’ মুক্তি পাবে বলে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অক্ষয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, হাফপ্যান্ট-টি’শার্ট পরা অক্ষয় আকাশে প্যান্ট ও ব্লেজার ছুড়ছেন। তারপর একলাফে উপরে উঠে বিদ্যুতের ঝলকানির সঙ্গে পরে ফেলেন সেই পোশাক। রূপ ধরের বেল বটমের। ক্যাপশনে লিখেছিলেন, এটা ‘বেল বটম’-এর স্টাইল। বড় পর্দায় ছবি দেখতে আমি তৈরি, আর আপনি? থ্রিলে ফিরে আসুন। ‘বেল বটম’-এর সঙ্গে বড় পর্দায় ফিরে আসুন।

প্যান্ডেমিকের সময় অক্ষয়ের এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেল। বড় পর্দার মালিক, কর্মী ও ডিস্ট্রিবিউটাররা আশায় ছিলেন, বহু প্রতীক্ষিত ছবির কারণে ব্যবসা ফিরলেও ফিরতে পারে। ওটিটি ও ছবি দেখার অন্যান্য মাধ্যমগুলি হলে ছবি দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

তা ছাড়া, দীর্ঘদিনের লকডাউনের কারণে এই নেটমাধ্যমগুলির উপর মানুষের আলাদা আসক্তি জন্মেছে। হল বিমুখ হয়ে উঠেছেন বহু দর্শক। তাঁদের হলমুখী করার জন্য বড় তারকা, বড় বাজেটের ছবিই এখন একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে অনলাইনে ‘বেল বটম’-এর মতো ছবি লিক হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়ায় বিভিন্ন মহলে। ‘বেল বটম’-এ গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তাঁর গুপ্ত নাম বেল বটম। অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনা করেছে পুজা এন্টারটেইনমেন্ট ও আমায় এন্টারটেইনমেন্ট।

অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। ১৯৮০-র দশকে খালিস্তানিরা বেশ কয়েকটি ভারতীয় বিমান হাইজ্যাক করে। ফ্লাইট নম্বর ৪২৩, ৪০৫ ও ৪২১। সেই ঘটনার উপর ভিত্তি করেই এই ছবি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা