বিনোদন
মসজিদে শুটিং

নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: মসজিদে শুটিং করে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। জানা গেছে, পাকিস্তানের একটি ঐতিহাসিক মসজিদে শুটিং করায় এই নায়িকা ও তার সহ-অভিনেতা গায়ক বিলাল সাইদের বিরুদ্ধে গত বছর মামলা করে লাহোর পুলিশ।

এ মামলায় বার বার হেয়ারিং-এর তারিখ এড়িয়ে গিয়েছেন তারা। তবে এবার তাদের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। এই ঘটনার জেরে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ অফিসারকে।

সাবা কামার ও বিলাল সইদের বিরুদ্ধে অভিযোগ, লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্যে শুটিং করেছিলেন তারা। ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে। ঘটনার জেরে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। প্রকাশ্যে তাদের হত্যার হুমকিও দিয়েছিল নেটিজেনরা।

এরপর মানুষের ক্ষোভের মুখে তারা দু’জন ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও তাদের শাস্তি চাওয়া থেকে কেউ পিছু হটেনি। পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারকে বলিউডেও অভিনয় করতে দেখা গেছে। ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা