বিনোদন

বিদায় 'দ্য রক'

বিনোদন ডেস্ক : জনপ্রিয় রেসলার-অভিনেতা 'দ্য রক'। যার আসল নাম ডোয়েইন ডগলাস জনসন। রেসলিং, সিনেমা, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় তার জনপ্রিয়তা আকাশ চুম্বী।
এবার রক ভক্তদের জন্য আসছে দুঃসংবাদ। দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা ফাস্ট এন্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না জনপ্রিয় এ তারকাকে।

ফাস্ট এন্ড ফিউরিয়াস নামক জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিতে ২০১১ সাল থেকে ফাস্ট ফাইভ দিয়ে যাত্রা শুরু করেন রক। সিনেমাটিতে দুর্দান্ত সাফল্যর পর ফিউরিয়াস সিক্স এবং ফিউরিয়াস সেভেন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি।

তবে সিনেমাটির সবশেষ কিস্তিতে রকের না থাকা নিয়ে মন্তব্য করেন সিনেমাটিতে তার সহ-অভিনেতা ভিন ডিজেল। তিনি বলেন সিনেমাটির নবম কিস্তিতে রকের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। সে সিনেমাটিতে থাকছে না।

ভিনের এই মন্তব্য নিয়ে রক গণমাধ্যমের সামনে বলেন, 'এমন মন্তব্য শোনার পর আমার শুধু হাসি এসেছে। আমি শুধু হেসেই গিয়েছি। আমি এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিচ্ছি। তবে আমি তাদের সামনে দশম এবং এগারতম কিস্তির জন্য শুভকামনা জানাই। যদিও সেগুলো আমাকে ছাড়াই হবে।'

মাসখানেক আগে 'ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন' যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একযোগে মুক্তি পায়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা