বিনোদন

হলিউডে যাচ্ছেন রিয়া!

বিনোদন ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এই অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর অনেকেই রিয়াকে দোষারোপ শুরু করেন। শোনা যাচ্ছে, হলিউডে পাড়ি দেওয়ার ডাক পাচ্ছেন তিনি।

এদিকে বেশ কিছুদিন আড়ালে ছিলেন রিয়া। এছাড়া নতুন কোনো বলিউড সিনেমাতেও তার চুক্তির খবর নেই। মাঝে জানা যায়, বলিউডে কাজ না পেয়ে ভারতের দক্ষিণী সিনেমাতে চেষ্টা করছেন তিনি।

তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হলিউড থেকে সিনেমার সুযোগের প্রস্তাব পাচ্ছেন রিয়া।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হলিউডের তিনটি ট্যালেন্ট এজেন্সি রিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তারা হলিউডের নামি পরিচালকের সঙ্গে এই অভিনেত্রীর কাজের ব্যবস্থা করে দিতে চাইছে। তবে হলিউড সিনেমায় কাজের ব্যাপারে রিয়ার আগ্রহ থাকলেও এই ধরনের প্রস্তাবে এখনো সম্মতি দেননি তিনি।

‘বিগ বস’ রিয়েলিটির শোয়ের পরবর্তী সিজনে রিয়াকে দেখা যাবে বলে গুঞ্জন চাউর হয়েছে। পাশাপাশি ‘চেহরে’ নামের একটি সিনেময় অভিনয় করছেন এই অভিনেত্রী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা