বিনোদন

ট্রান্সজেন্ডারের পরে তার সঙ্গী!

বিনোদন ডেস্ক: নিজের অ্যাপার্টমেন্টের বেডরুম থেকে উদ্ধার হয় অনন্যা কুমারীর লাশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করলেও অবসাদগ্রস্ত অনন্যা আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

মাত্র এক বছর আগে কোচির এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন অনন্যা। ঘনিষ্ঠমহল জানায়, এরপর নানারকম শারীরিক কষ্টে ভুগছিলেন তিনি, যার কারণে কাজও করতে পারছিলেন না, এরপর অবসাদ ঘিরে ধরে তাকে।

অনন্যার মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারেননি তাঁর সঙ্গী জিজু রাজ, সেই ধাক্কার ফলেই আত্মহননের সিদ্ধান্ত নিয়েছে সে, এমনটাই মনে করছে পুলিশ। এর মধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রেডিও জকি অনন্যা কুমারী অ্যালেক্সের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ আগেই দিয়েছে কেরল সরকার। অনন্যার বন্ধুদের দাবি চিকিৎসকদের গাফিলতি এবং সমাজের অবহেলা ও কটূক্তি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অনন্যাকে। এ ঘটনাকে নিছক আত্মহত্যা বলে চালানো যেতে পারে না।

চলতি বছর এপ্রিলে প্রথম রূপান্তরকামী হিসেবে বিধানসভা নির্বাচনে নাম লিখিয়েছিলেন প্রয়াত রেডিও জকি অনন্যা কুমারী। কিন্তু ভোট শুরু হওয়ার ৩ দিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বেঙ্গরা কেন্দ্রে ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি (ডিএসজেপি)-র প্রার্থী অনন্যা কুমারী অ্যালেক্স।

সে সময় অনন্যার অভিযোগ ছিল, দলের লোকজনই তাঁকে লাগাতার হেনস্তা করছে, এমনকি খুনের হুমকিও পাচ্ছিলেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা