বিনোদন

পর্ণ ছবির জন্য শ্রুতিকেও ডাকা হয়েছিলো

বিনোদন ডেস্ক : পর্ণগ্রাফি তৈরি এবং প্রকাশনার অভিযোগে গত ১৯ জুলাই বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দ্বিতীয় ধাপে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছেন আদালত।

এদিকে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। বিভিন্ন অভিনেত্রী ও মডেল মুখ খুলছেন তার সম্পর্কে। এবার মুখ খুলেছেন অভিনেত্রী শ্রুতি গেরা। তাকেও নাকি রাজ কুন্দ্রার অ্যাপের ভিডিওতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল।

যদিও তাকে বলা হয়েছিল, ওয়েব সিরিজের জন্য ডাকা হচ্ছে। কিন্তু মুম্বাইয়ের বিজ্ঞাপনের জগতের চেনামুখ শ্রুতি সেই প্রস্তাবে রাজি হননি। পর্ণ-কাণ্ডে রাজের গ্রেফতারের পর সেই অভিজ্ঞতা প্রকাশ করলেন তিনি। এই মুহূর্তে তার একটি কথাই মনে হচ্ছে, ‘ওদের থেকে নিজেকে নিরাপদ রাখতে পেরেছি, এই আমার সৌভাগ্য।’

একাধিক কাস্টিং নির্দেশকের কাছ থেকে ফোন এসেছিল শ্রুতির কাছে। যদিও তাদের নাম মনে নেই অভিনেত্রীর। বলা হয়েছিল, ডিজিটাল দুনিয়ায় পা রাখ‌ছেন রাজ কুন্দ্রা। তার সঙ্গেও আলাপ করিয়ে দেয়া হবে। কিন্তু তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দেন শ্রুতি। তিনি বলেন, ‘আমরা সবাই জানতাম, রাজ কুন্দ্রার বিশাল নাম। কিন্তু দেখা গেল, তিনি পর্ণ বানাতেন!’

বলিউড জগতে কম বয়সী ও পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় বলে দাবি করে শ্রুতি বলেন, ‘জোর করে নেশা করিয়ে তাদের অজান্তেই আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। তারপর সেটা দিয়ে পর্ণ বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর জন্য ব্ল্যাকমেইল করা হয়। বলিউডে এটা খুবই সাধারণ ঘটনা। যত্রতত্র দেখা যায় এটা।’ তারকা শিল্পীদের অডিশন নেয়া হয় না বলেও জানান শ্রুতি।

তার কথায় জানা গেলো, সব অসুবিধার সম্মুখীন হতে হয় ছোট শিল্পীদের। কেবল মহিলা নয়, পুরুষদেরও এমন ভিডিও জন্য জোর করা হয়। তাদের এমন পরিস্থিতির মুখে ফেলা হয়, যেখানে‌ দাঁড়িয়ে আর কোনও পথ খোলা থাকে না।

সূত্র : আনন্দবাজার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা