বিনোদন

‘ব্ল্যাক অ্যাডাম’র লুক প্রকাশ

সান নিউজ ডেস্ক: হলিউড তারকা ডোয়াইন জনসন বহু প্রতীক্ষিত ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’র লুক প্রকাশ করেছেন। এই ছবিতে ‘অ্যান্টি হিরো’ চরিত্রে দেখা যাবে ‘দ্য রক’ খ্যাত এই অভিনেতাকে।

ইনস্টাগ্রামে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির লুকের ছবি শেয়ার করেছেন ডোয়াইন জনসন। শার্ট ছাড়া, সুঠাম শরীরের পেশীগুলোকে ক্যামেরায় ফুটিয়ে তুলতে মেকআপ আর্টিস্টকে কসরত করতে ছবিতে দেখা গেছে।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার দক্ষ মেকআপ আর্টিস্ট জোয়েন রেহবেইন শরীরের বিশেষ কিছু স্থানে সাদা দাগ দিয়ে দিচ্ছেন যেন ভিজ্যুয়েল ইফেক্টস টিম সেগুলো ট্র্যাক করতে পারে এবং শত্রুদের সঙ্গে ব্ল্যাক অ্যাডাম লড়ার দৃশ্যে আমার মাসল ফাইবারগুলো কম্পিউট করতে পারে।

অভিনেতা আরও জানিয়েছেন, ‘ব্ল্যাক অ্যাডাম’-এর চূড়ান্ত শুটিং চলছে। আর এক সপ্তাহ চলতে পারে শুটিং। এই ছবির জন্য কঠিন পরিশ্রম, ডায়েট ও ব্যায়াম করতে হয়েছে অভিনেতাকে। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ ছিল এটি। কারণ, দর্শকের মনের মতো একটি ‘অ্যান্টি হিরো’ চরিত্র উপহার দিতে যাচ্ছেন তিনি।

ওয়ার্নার ব্রাদার্সের সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্লাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে তা বেশি যুক্তিযুক্ত। শাজামের সাথে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল রয়েছে। শাজামের শক্তি আসে বিভিন্ন গ্রিক ও রোমান দেবতাদের থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তি আসে কয়েকজন মিশরীয় দেবতাদের থেকে।

ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে এবং ব্ল্যাক অ্যাডাম তার পরিবারকে হারায়। এই ঘটনার প্রেক্ষিতেই সে এক অ্যান্টিহিরোতে পরিণত হয়। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা