বিনোদন

মায়ের ইচ্ছায় মহিষ কোরবানি সিমলার

বিনোদন প্রতিবেদক : ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলা। ২০১৮ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কলেজ রোড এলাকায় নিজের গ্রামের বাড়িতে উট কোরবানি দিয়েছিলেন তিনি। দশ লাখ টাকা মূল্যের ওই উট কোরবানি দিয়ে সে সময় গ্রামজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো। এবারও শিমলা কোরবানি গিচ্ছেন নিজ গ্রামেই। তবে উট নয়, মহিষ।

মাঝের দুই ঈদে দেশে থাকা হয়নি তার। তাই দেশে কোরবানিও দেয়া হয়নি। এবারের ঈদুল আজহায় দেশে থেকেই উদযাপন করবেন তিনি। দিবেন কোরবানিও।

দুই বছর আগে উঠ কোরবানি দিলেও এবার উট নয়, মহিষ কোরবানি দিবেন বলে জানালেন শিমলা। তিনি বলেন, আমি উট কোরবানি দিয়েছিলাম মায়ের ইচ্ছায়। এবার মা মহিষ কোরবানির ইচ্ছা করেছেন। মায়ের ইচ্ছাতেই এবার মহিষ কোরবানি দিচ্ছি।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় শিমলার। ছবিতে শিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর অনেক ছবিতে অভিনয় করেন। মাঝে অভিনয়ে বিরতি দেন তিনি। এখন আবার ফিরছেন অভিনয়ে। ঈদে তার অভিনীত একটি নাটকও প্রচার হচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা