বিনোদন

শীর্ষ পুরষ্কার জিতেছে টিটান

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালের কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরষ্কার জিতেছে যৌনতা ও সহিংসতায় পূর্ণ অদ্ভুতুড়ে ছায়াছবি টিটান। খবর বিবিসি বাংলার।

জুলি ডুকর্নো এ যাবৎ কান উৎসবে পাম ডি’অর জেতা দুজন মোটে নারী পরিচালকের একজন। আর এককভাবে এই খেতাব জেতা প্রথম নারী পরিচালক তিনি। মিজ ডুকর্নোর দ্বিতীয় ফিচার চলচ্চিত্র এটি।

এটিতে একজন নারী খুনির গল্প বলা হয়েছে। শৈশবে একটি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর গাড়ির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় এই নারী।

শনিবারের পুরষ্কার বিতরণী উৎসবের শুরুতেই মার্কিন পরিচালক স্পাইক লি মুখ ফসকে বলে ফেলেন কে পেতে যাচ্ছেন এবারের পাম ডি’অর। জুরিদের প্রেসিডেন্ট পরে দর্শকদের উদ্দেশে বলেন, তালগোল পাকিয়ে ফেলার জন্য ক্ষমা চাইছি।

অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা যখন আসে তখন মিজ ডুকর্নো আবেগাপ্লুত হয়ে বলেন, আজকের সন্ধ্যাটা নিখুঁত, কারণ এটাতে খুঁত ছিল।

টিটান নিয়ে সমালোচকদের মিশ্র অভিমত আছে। এটাকে বর্ণনা করা হয়েছে, উৎসবে এযাবৎকালে প্রদর্শিত সবচাইতে ‘ধাক্কা লাগার মত’ ছবিগুলোর একটি হিসেবে।

মহামারি শুরু হওয়ার পর কানেই প্রথম কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো। গত বছরের আসরটি বাতিল করা হয়েছিল।

কান উৎসবে সর্বশেষ পাম ডি’অর জিতেছিল বঙ জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’। এটি পরে ২০২০ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও সেরা ছায়াছবির পুরষ্কার জেতে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা