বিনোদন

পরীমনি'র কোরবানি

বিনোদন ডেস্ক : ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এবারো এগিয়ে এলেন চিত্রনায়িকা পরীমনি। এফডিসিতে গরু কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।

এ বছর এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন বলে গণমাধ্যমে জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। কিন্তু এবার যেহেতু এফডিসিতে কোরবানি নিষিদ্ধ করা হয়েছে, তাহলে কোথায় কোরবানি দেবেন পরী? এ প্রসঙ্গে জানতে পরীমণিকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে পরীমনি বলেন, প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবো। এফডিসিকে আমি আমার দ্বিতীয় পরিবার মনে করি। তাই যতদিন বেঁচে থাকবো, ততদিন এফডিসিতে কোরবানি দেবো।

২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে চারটি এবং সর্বশেষ ২০২০ সালে পাঁচটি গরু কোরবানি করেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা