বিনোদন

মা হচ্ছেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ও উপস্থাপক নেহা ধুপিয়া। সোমবার (১৯ জুলাই) ইনস্টাগ্রামে বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে নিজেই দিয়েছেন এ সুখবর।

ছবিটি শেয়ার করার জন্য ২ দিন সময় নিয়েছেন নেহা। কারণ এর ক্যাপশন কী দেবেন, সেটা ঠিক করতে পারছিলেন না। অভিনেত্রী লিখেছেন, “এই ছবিটির ক্যাপশন ভাবতে আমাদের ২ দিন সময় লেগেছে। অনেক ভাবনার পর আমাদের যে লাইনটা সবচেয়ে পছন্দ হয়েছে, সেটা হলো ‘ধন্যবাদ সৃষ্টিকর্তা।”

নেহার এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন ক্রীড়া তারকা থেকে শুরু করে বলিউডের তারকারা। এ তালিকায় আছেন করিশমা কাপুর, সানিয়া মির্জা, সোনু সুদ, অনন্যা পাণ্ডেসহ অনেকেই।

প্রসঙ্গত, অঙ্গদ বেদির সঙ্গে নেহার অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। সম্পর্কে থাকাকালীন নেহা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সে কারণে কোনো আয়োজন না করে ২০১৮ সালে চটজলদি বিয়ে সেরে নেন তারা। একই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা