বিনোদন

বিচ্ছেদের যন্ত্রণা ঘোচানোর কৌশল জানালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন বরাবরই টালমাটাল অভিনেত্রী শ্রাবন্তীর। তৃতীয় বিয়ে ভাঙার মুখে। অথচ গত ৯ মাস যাবত এ নিয়ে মুখ খোলেননি তিনি।

এই টালিউড সুন্দরীর জীবনে প্রেম-ভালোবাসা-বিয়ে অনেকটা কচুপাতার পানির মতো। একটু বাতাস এলেই পড়ে যায়। এ পর্যন্ত তিন-তিনটি বিয়ে করেছেন, দুটির বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্বামীর সংসারও ত্যাগ করেছেন, নিয়েছেন বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত।

আর নায়িকার জীবনে প্রেম এসেছে বারবার, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। প্রেম-সম্পর্ক-বিয়ে শ্রাবন্তীর কাছে অনেকটাই রুটিন ওয়ার্ক। একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে আরেক সম্পর্কে জড়াতে সময় নেন না তিনি। যন্ত্রণার কোনো ছাপ নেই তার কাজে। পেশাদার জীবনে নিজের ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেন না তিনি।

কিন্তু হতাশা, সেটি তো মানবজীবনের খুব স্বাভাবিক একটা অনুভূতি। প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় হতাশ হন, আবার সেই হতাশা কাটিয়েও ওঠেন। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে মনের দূরত্ব তৈরি হওয়ার পর গত নয় মাস ধরে এক ছাদের নিচেও থাকেন না তিনি।

এই সময়কালে বারবার ইঙ্গিতবাহী বার্তা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন টালিউডের এই অন্যতম শীর্ষ নায়িকা।
প্রেম-সম্পর্ক-সংসার ভেঙে গেলে যারা হতাশ হন, তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন শ্রাবন্তী। তাদের হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতলে দিয়েছেন।

রোববার (১৯ জুলাই) ইনস্টাগ্রামে নিজের একটি ফটোশুটের ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘হতাশ না হওয়ার সব থেকে ভালো উপায় হলো, উঠে দাঁড়িয়ে নতুন কিছু করা।’

এই ছবিতে শ্রাবন্তীর দেখা মিলল কালো রঙের গাউনে। মোহনীয় বাঁকা চাউনিতে ভক্ত মনে নাড়া দিয়েছেন নায়িকা। হালকা মেকআপ আর খোলা চুলে অনন্য রূপবতী লাগছে মধ্যবয়সি এ নায়িকাকে।

চলতি বছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নাম লেখান শ্রাবন্তী। বিজেপির টিকিটে লড়ে ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তারপর রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রাবন্তী। ভাঙা বিয়ে, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই ধাক্কা- এমন পরিস্থিতিতে শ্রাবন্তীর হতাশা থাকলে চমকে উঠবার কিছু নেই। কিন্তু প্রকাশ্যে এই নিয়ে আলোচনা করতে চান না নায়িকা।

অল্প বয়সে রাজীব বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী। সেখানে সুখের সন্ধান না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় দুজনার।

পরের সম্পর্কে জড়াতে সময় নেননি নায়িকা। সেই বছরই মডেল কিষাণ বিরাজকে বিয়ে করেন নায়িকা। কিন্তু এক বছরের বেশি স্থায়ী হয়নি দুজনের সংসার। ২০১৯ সালের জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় দুজনের। এর মাস কয়েকের মধ্যেই রোশন সিং-কে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সম্পর্কও এক বছরের বেশি স্থায়ী হয়নি।

এখন শোনা যাচ্ছে— এই বিয়ে একদম নতুন করে জীবন শুরু করতে চান অভিনেত্রী। সেই পথের সঙ্গী হিসেবে ইতোমধ্যেই অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীকে বেছে নিয়েছেন তিনি। অভিরূপকে বাসায় ডেকে এনে পার্টিও দিয়েছেন। জন্মদিনে দিয়েছেন হীরের আংটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা