সংগৃহীত ছবি
সারাদেশ

পঞ্চগড়ে দেখা নেই সূর্যের

জেলা প্রতিনিধি: পৌষের হাড় কাঁপানো তীব্র শীতের মধ্যে দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরের জেলা পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষ। এখানে টানা ৪ দিন ধরে সূর্যের দেখা পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রবাসীর জমি দখলের অভিযোগ

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বুধবার (১০ জানুয়ারি) ১২ ডিগ্রি, মঙ্গলবার (৯ জানুয়ারি) ১১.৬, সোমবার (৮ জানুয়ারি) ১৩.৮, রোববার (৭ জানুয়ারি) ৮.১, শনিবার (৬ জানুয়ারি) ৯.৭, শুক্রবার (৫ জানুয়ারি) ৮.৪, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ৮.৫, বুধবার (৩ জানুয়ারি) ৭.৪, মঙ্গলবার (২ জানুয়ারি) ১০.৭ ও সোমবার (১ জানুয়ারি) ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আরও পড়ুন: কাল থেকে বেনাপোল এক্সপ্রেস চালু

প্রসঙ্গত,গত তিনদিন ধরে ভোর থেকে বিকেল পর্যন্ত দেখা যায়নি সূর্যের মুখ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা নিম্নমুখী হওয়া ও সন্ধ্যার পর আবার ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় কোলাহলহীন হয়ে পড়ে শহর ও গ্রামেরও হাটবাজারগুলো। বাজারগুলোতে বিভিন্ন জায়গায় কাগজ, টায়ারে আগুন ধরিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা