ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

শিশু আয়েশাকে বাঁচাতে এগিয়ে আসুন

নোয়াখালী প্রতিনিধি: নয় মাসের শিশু আয়েশা হুমায়রা। ছোট্ট এই রাজকন্যাকে ঘিরে যখন বাবা-মা আনন্দে দিন কাটাবেন, তখন তারা নেমেছেন জীবনের এক কঠিন লড়াইয়ে। শিশুটি বিলিয়ারি সিরোসিসে (লিভার সিরোসিস) আক্রান্ত। ফলে সারাক্ষণই সে যন্ত্রণায় কাতরাচ্ছে।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

জরুরি ভিত্তিতে আয়েশাকে দেশের বাইরে নিয়ে লিভার প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য দরকার ৮০ লাখ টাকা। প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন মা-বাবা।

এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে আয়েশার পরিবার আজ প্রায় নিঃস্ব। তবে এখন তারা সহায়তা চাইছেন হৃদয়বান মানুষদের কাছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

অসুস্থ আয়েশার পিতা একজন স্বল্প আয়ের মানুষ, এত বড় একটি চিকিৎসা করানোর মত সামর্থ্য তার নেই। এই অসহায় পরিস্থিতিতে আয়েশার সুচিকিৎসার জন্য হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে লিভার দান ও আর্থিক সাহায্য কামনা করছে শিশুটির পরিবার।

শিশুটির বাবা শাহাদাত হোসেন বলেন, জন্মের পরপরই আয়েশার এই সমস্যা ধরা পড়ে। দ্রুত তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানো দরকার। নইলে আয়েশাকে বাঁচানো যাবে না।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিন্তু এজন্য যে পরিমাণ টাকা দরকার, তা আমার নেই। তাই আমার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তাদের কাছে সহায়তা চাইছি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম বজলুল করিমের তত্ত্বাবধানে আয়েশার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: পুড়লো ৪ শতাধিক তেল ভর্তি ড্রাম

তিনি জানান, জন্মের পর থেকেই আয়েশার জন্ডিস ছিল। আড়াই মাস বয়সে তার Neonatal cholestasis Due to CMV ধরা পড়ে। এরপর ৬ মাস বয়সে বিলিয়ারি সিরোসিস (লিভার সিরোসিস) হয়ে যায়। দিন দিন তার শারীরিক সমস্যা আরও জটিল হচ্ছে। শিশুটির জীবননাশের পূর্ণ আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আয়েশাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া দরকার। এজন্য ৮০ লাখ টাকার বেশি লাগতে পারে।

আয়েশাকে বাঁচাতে ব্যাংক অ্যকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো যাবে। ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে- শাহাদাত হোসেন, অনলাইন হিসাব নম্বর- ০০৩৯১২১০০০১৪৭৬৫, সাউথইস্ট ব্যাংক, বসুরহাট শাখা, নোয়াখালী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা