ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

গাইবান্ধায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে গাইবান্ধা আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে শিশুসহ দেড় শতাধিক মানুষ।

আরও পড়ুন: পতাকা অবমাননার প্রতিবাদ করায় সংঘর্ষ

এ সময়ের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোনারুল নামের ৮ মাসের এক শিশু ও আব্দুল হামিদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাইবান্ধা আধুনিক হাসপাতালের দ্বিতল ভবনের মহিলা ও পুরুষ ওয়ার্ড রোগীপূর্ণ।

ডায়রিয়া বিভাগের ২০ সিটের ওয়ার্ডে ভর্তি রয়েছে শিশুসহ ৩৫ জন রোগী। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ৫ শিশু। বেশিরভাগ শিশুই শীতজনিত ডায়রিয়া ও নিউমোনায়ায় আক্রান্ত।

আরও পড়ুন: মাদারীপুরে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিদিন গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে আসছে নানা বয়সের মানুষ।

ডায়রিরা ওয়ার্ডের সায়রন বিবি নামে এক মহিলা বলেন, গত বুধবার রাত থেকে তার নাতনি সিনহার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরদিন ফার্মেসি থেকে খাবার স্যালাইন ও ঔষধ ক্রয় করে এনে খাওয়ানো হয়। কিন্তু কোনো কাজ না হওয়ায় বৃহস্পতিবার রাতে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: কালকিনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নের চাঁদকরিম গ্রামের মোমিনা বেগম বলেন, ১০ মাস বয়সী নাতি আব্দুল্লাহ গত ১২ ডিসেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেখানে ২ দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে গাইবান্ধার আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এছাড়া গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার এলাকার জেসমিন বেগম তার ৮ মাস বয়সী বাচ্চাকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেছে।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

গাইবান্ধা আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র নার্স স্বপ্না রানী প্রামাণিক বলেন, শীতজনিত কারণে শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে খাবার স্যালাইন ও এন্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ রয়েছে।

গাইবান্ধা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন বলেন, গত এক সপ্তাহে শিশু ও বৃদ্ধসহ দেড় শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তত ৩৫ জন শিশু নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

গত এক সপ্তাহে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে মোনারুল নামের ৮ মাসের এক শিশু ও আব্দুল হামিদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শীতের সময় শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা