ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

উলিপুরে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পৌষের শেষে শীতের তীব্রতার সঙ্গে বেড়েই চলছে শীতজনিত রোগ ডায়রিয়া ও শ্বাস কষ্ট।

আরও পড়ুন: শীতার্তদের পাশে দাড়াঁলেন জেলা প্রশাসক

ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বেশির ভাগই আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ দিনে প্রায় শতাধিক ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগী ভর্তি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে আরও প্রায় ৩ শতাধিক।

এছাড়া অনেকে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতাল ও পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকদের পরামর্শ ছাড়াও ওষুধের দোকানগুলোতে সারাদিন ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি

হাসপাতাল কর্তৃপক্ষ ডায়রিয়া রোগীর চাপ সামলাতেও হিমশিম খাচ্ছেন। ডায়রিয়া ও শিশু ওয়ার্ড না থাকায় রোগীদের মেঝে ও বারান্দায় বিছানা পেতে থাকতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১-১৩ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে শতাধিক। এসব রোগীর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অনেকেই নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন হাসপাতাল ছাড়ছে ১০-১৫ জন, নতুন ভর্তি হচ্ছে ৭-৮ জন।

ভিন্ন উপজেলা থেকেও রোগীরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হচ্ছে। এদের মধ্যে তীব্র ডায়রিয়ায় আক্রান্ত ছুয়া (১৩ মাস) এসেছে চিলমারীর বজরা তবকপুর ও মুয়াজ (৯ মাস) এসেছে চিলমারীর রানীগঞ্জ ফকিরের হাট গ্রাম থেকে।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় বাড়ছে

রুহান (৮ মাস), সিয়াম (১১ মাস), সায়মা (১ বছর), সাব্বির (১১ মাস) ও তাজমিন (১৮ মাস)। এদের মধ্যে বশির হাবিব নামের একজানকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রোগীর সাথে থাকা অভিভাবকরা জানান, দ্রুতই ডায়রিয়া ও শিশু ওয়ার্ড দরকার।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগী ও স্বজনদের দুর্ভোগের চিত্র দেখা গেছে।

দায়িত্বরত কতৃপক্ষ জানায়, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ঠ ও সর্দিজ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

শয্যা সংকটের কারণে অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরেও তারা চকিৎসা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। পৌরসভাস্থ পশ্চিম শিববাড়ী গ্রামের আব্দুল হালিম (৯০) চারদিন আগে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

চিলমারী উপজেলার রানীগঞ্জের রোজিনা এসেছেন শ্বাসকষ্ট নিয়ে। তিনিও এখন অনেকটা সুস্থ। রোগীর অভিভাবকরা জানান, আগের চেয়ে চিকিৎসার মান অনেকটা ভালো হয়েছে।

হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসা সেবার দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স দিলারা জাহান দিনি এবং মিড ওয়াইফ ফাহমিদা আক্তার জানান, আমাদের হাসপাতালে শয্যা বাড়ানোসহ দ্রুতই শিশু ওয়ার্ডের ব্যবস্থা করা জরুরি। রোগীরা যেভাবেই হাসপাতালে থাকুক না কেন, তাদের চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেশকাতুল আবেদ মুঠোফোনে জানান, ১৯৮২ সালের পুরাতন বিল্ডিংটিতে ৩১ শয্যার ব্যবস্থা ছিল, ধীরে ধীরে ৫০ শয্যায় রুপান্তরিত হয়েছে। ভারী শীতের কারণে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে।

শিশু ওয়ার্ডসহ বিভিন্ন সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েই যাচ্ছি। তারাও আশা দিচ্ছেন, দ্রুতই সব ব্যবস্থা হবে। সীমিত জনবল দিয়ে হলেও আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা