সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু

নিনা আফরিন, পটুয়াখালী : গরমে প্রকট আকার ধারন করেছে ডায়রিয়া। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায় ১১৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কলাপাড়া উপজেলায় একজন ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ডাকাতদের আক্রমণে বাবা-ছেলে নিহত

রবিবার সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত সত্তার ফারাজী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন আগে ওই বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এছাড়া তার কিডনিতেও সমস্যা ছিলো। স্থানীয় ফার্মেসিতে ঔষধ খাওয়ানোর পরে আজ সকালে কলাপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়ার আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো।

এদিকে তিল ধারনের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। ধারণ ক্ষমতার বাইরে বাড়তি রোগীদের সামাল দিতে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের। পর্যাপ্ত স্যালাইন, ঔষধ মজুদ থাকলেও বেড স্বল্পতার কারনে একই বেডে ২ থেকে তিন জন শিশুদের রাখা হচ্ছে। এছাড়া মেঝেতে ও বারান্দায় স্থান দিতে হচ্ছে রোগীদের। শুধু তাই নয় টয়লেট সংকটে সৃষ্টি হচ্ছে জটিলতা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা