সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে ১৪ বছর পর হত্যা মামলার আসামি ইকবাল হোসেন বিপ্লব ওরফে কাজী ইকবাল হোসেনকে (৪৯) গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে বাস দুর্ঘটনায় সেই বাসচালক গ্রেফতার

শনিবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

গ্রেফতারকৃত আসামি বিপ্লব চট্টগ্রামের মীরসরাই থানাধীন মধ্যম মলাদিঘী গ্রামের ফজলুর রহমান ওরফে হরমুজ মিয়ার ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে বৃষ্টির আভাস

রোববার (২১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপ্লব চট্টগ্রাম মহানগরীর বড়পুল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

২০১০ সালের নভেম্বরে মীরসরাইয়ের মধ্যম মলাদিঘী এলাকায় ইকবাল হোসেন বিল্পব এবং তার অন্যান্য সহযোগীরা চার বছরের শিশু ওয়াসমিকে গলাটিপে হত্যার পর তার মরদেহ গুম করে আত্মগোপনে চলে যান। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় বিপ্লবের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা